হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে শরীফ ও জেনারেল মুনিরের ছবি ঘিরে জল্পনা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম

হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের একটি নতুন ছবি প্রকাশিত হয়েছে, যেখানে তারা মার্কিন প্রেসিডেন্টের কাছে একটি বক্সের মধ্যে রাখা দুর্লভ মাটির খনিজ পদার্থ দেখাচ্ছিলেন। এই ছবিকে ঘিরে শুরু হয়েছে তুমুল চর্চা। 

ছবিতে দেখা যাচ্ছে, ওভাল অফিসে বৈঠকের সময় বিরল মাটির খনিজ পদার্থ থাকা একটি খোলা কাঠের বাক্সের দিকে ইশারা করছেন, তখন জেনারেল মুনিরকে পাশেই দেখা যাচ্ছে। ট্রাম্পের পাশেই পাকিস্তানের প্রেসিডেন্ট শরীফকেও হালকা মেজাজে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

গত বৃহস্পতিবার ওভাল অফিসে শরীফের সাথে দেখা করেন ট্রাম্প। গত ছয় বছরের মধ্যে হোয়াইট হাউসে আসা প্রথম পাকিস্তানি প্রধানমন্ত্রী শরীফ। এর আগে গত জুন মাসে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টের সাথে একান্তে বৈঠক করে আলোড়ন তৈরি করেছিলেন জেনারেল মুনির, কারণ এ ধরনের ঘটনা বিরল।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অংশগ্রহণে অনুষ্ঠিত এই বৈঠকটি প্রায় দেড় ঘন্টা ধরে চলে বলে জানা গেছে। পরে বৈঠকের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে একটি বিবৃতিও দেন। সেখানে যুদ্ধ থামাতে ট্রাম্পের সাহসী পদক্ষেপের প্রশংসাও করেন। 

ওভাল আফিসের বৈঠকে জুলাই মাসে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শুল্ক চুক্তির জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান শরীফ। দুই দেশ একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে যার মধ্যে পাকিস্তানি আমদানিতে ১৯ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এবং ওয়াশিংটনকে পাকিস্তানের তেলের মজুদ উন্নয়নে সহায়তার সুযোগ দেবে।

বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের নেতৃত্বে পাকিস্তান-মার্কিন অংশীদারিত্ব উভয় দেশের পারস্পরিক সুবিধার জন্য আরও জোরদার হবে বলে আস্থা প্রকাশ করেছেন শরীফ। তিনি আমেরিকান কোম্পানিগুলোকে পাকিস্তানের কৃষি, তথ্যপ্রযুক্তি, খনি ও খনিজ পদার্থ এবং জ্বালানি খাতে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান।

কয়েক বছরের টানপোড়েন সম্পর্কের পর দ্বিপাক্ষিক সম্পর্কে উল্লেখযোগ্য উন্নতির জেরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দু’সপ্তাহ আগেই মার্কিন সংস্থা স্ট্র্যাটেজিক মেটালস-এর সঙ্গে ৫০ কোটি ডলারের চুক্তি করেছে পাকিস্তান। ইসলামাবাদে একটি পলিমেটালিক রিফাইনারি তৈরি হবে। তারপরেই ট্রাম্পের সঙ্গে বৈঠক এবং এই ছবি। সেই রকম ইঙ্গিত দিয়েছেন জেনারেল মুনিরও। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের সিনিয়র এডিটর সুফাইল ওয়াররাইচকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তানের কাছে বিরল খনিজের ভাণ্ডার আছে। এগুলো কাজে লাগাতে পারলে ঋণ অনেক কমে যাবে। পাকিস্তান পৃথিবীর সমৃদ্ধ দেশে পরিণত হবে।

অপরিশোধিত তেলের ভাণ্ডারের সন্ধান করতেও পাকিস্তানের সঙ্গে চুক্তি করেছে আমেরিকা। ট্রাম্প বলেছেন, পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি হলো। এর মাধ্যমে পাকিস্তানের বিপুল তেল ভাণ্ডার নিয়ে আমরা একত্রে কাজ করব। ট্যারিফ এবং ভিসার ফি বৃদ্ধি নিয়ে ভারতের সঙ্গে দূরত্ব যত বাড়ছে, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা ততই বাড়াচ্ছে আমেরিকা। এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

এআরএস
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর