প্রেমিকাকে ১০০ মিলিয়ন ইউরো দিয়ে গেছেন বার্লুসকোনি

কিছু দিন আগেই প্রয়াত হয়েছেন ইতালির তিনবারের প্রধানমন্ত্রী ধনকুবের সিলভিও বার্লুসকোনি। তবে মৃত্যুর পরও তিনি আলোচনায়। তার রাজনৈতিক জীবনের চেয়ে আলোচনায় তাঁর ব্যক্তি জীবন। ৩৩ বছরের প্রেমিকাকে ১০০ মিলিয়ন ইউরো দিয়ে গিয়েছেন এই সাবেক রাষ্ট্রনেতা। 

গেলো মাসেই ৮৬ বছরে মারা যার কোটিপতি বার্লুসকোনি। তাঁর মৃত্যুর পরই রেখে যাওয়া বিপুল সম্পত্তি নিয়ে এক প্রতিবেদন করেছে ব্রিটিশ সংবাদমাধ্যমে দ্য গার্ডিয়ান। সেখানেই প্রেমিকা মার্থা ফ্যাসিনাকে বিপুল সম্পত্তি দান করে যাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। 

যা নিয়ে এখন ইতালিতে রীতিমতো হইচই চলছে। ধনকুবের বার্লোসকোনির মোট সম্পত্তির পরিমাণ ছয় বিলিয়ন ইউরো। মৃত্যুর আগেই সম্পত্তি নিয়ে উইল করে যান তিনি। সেখানেই তরুণী প্রেমিকাকে বিপুল টাকা দান করার উল্লেখ করেছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী।

বার্লুসকোনির সঙ্গে ৩৩ বছর বয়সী ফ্যাসিনার প্রেমের সম্পর্ক ছিলো। তাঁর দল ‘ফোর্জা ইটালিয়া’র ‘ডেপুটি’ পদে দায়িত্ব সামলাচ্ছেন মার্থা। ২০২০ সালের মার্চ মাসে বার্লুসকোনির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান মার্তা। তাঁদের বিয়ে হয়নি। যদিও মৃত্যুশয্যায় মার্থা ‘স্ত্রী’ বলে গেছেন তিনি। 

আরও পড়ুন: শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইইউ: কাদের


প্রেমিকার জন্য যেমন অর্থ রেখে গিয়েছেন বার্লুসকোনি, ঠিক তেমনই নিজের পরিবারের বাকি সদস্যদের জন্যও প্রাপ্য রেখে গিয়েছেন তিনি। ভাই পাওলোর জন্য রেখেছেন ৯০৫ কোটি টাকা। তাঁর ব্যবসার দায়িত্বভার দুই সন্তান মারিনা এবং পিয়ার সিলভিওর কাঁধে তুলে দিয়েছেন।


একাত্তর/আরবিএস