আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করিনি: মেলোনি

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৭:৫৫ পিএম

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইতালি অংশ নেয়নি বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, বৃহস্পতিবার ফ্রান্স ও ইতালির ৩৬তম আন্তঃসরকারি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেলোনি এ মন্তব্য করেন।

এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যাটো মহাসচিব মার্ক রুটে দাবি করেন, ইতালিসহ ইউরোপের কয়েকটি ন্যাটোভুক্ত দেশ যুক্তরাষ্ট্রের কথিত ‘অপারেশন এপিক ফিউরি’-তে পরোক্ষভাবে সহায়তা করেছে।

তার দাবি, ইতালির সামরিক ঘাঁটি থেকে প্রায় ৫০০টি মার্কিন বিমান ওই অভিযানের সমর্থনে উড্ডয়ন করেছে।

তবে রুটের এই বক্তব্য প্রত্যাখ্যান করে মেলোনি বলেন, ন্যাটো মহাসচিব দুটি ভিন্ন বিষয়কে একসঙ্গে মিলিয়ে ফেলেছেন। তিনি অনুমোদিত সামরিক উড্ডয়ন এবং যুদ্ধে অংশগ্রহণকে একইভাবে উপস্থাপন করেছেন, যা সঠিক নয়।

এ ধরনের সংবেদনশীল বিষয়ে মন্তব্য করার সময় আরও সতর্ক থাকা উচিত বলেও মন্তব্য করেন ইতালির প্রধানমন্ত্রী।

মেলোনি বলেন, ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তোর বক্তব্যের সঙ্গেও তিনি একমত। তিনি জোর দিয়ে বলেন, আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেইনি।

একই সঙ্গে তিনি দাবি করেন, ইতালি যদি সত্যিই ওই যুদ্ধে অংশ নিত, তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এ নিয়ে অসন্তোষ প্রকাশ করতেন না।

এদিকে, ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় তিনি ন্যাটো মহাসচিবের সেই বক্তব্যও নাকচ করেন, যেখানে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ইতালির ঘাঁটি ব্যবহার করেছে বলে দাবি করা হয়েছিল।

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর