ট্রাম্পের গল্পকে মিথ্যা ও বানোয়াট বললেন মেলোনি

ছবি তোলা নিয়ে বিতর্ক

আপডেট : ২১ জুন ২০২৬, ১১:০০ এএম

এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, জি-৭ শীর্ষ সম্মেলনে মেলোনি তাঁর সাথে একটি ছবি তোলার জন্য রীতিমতো ‘মিনতি বা ভিক্ষা’ করেছিলেন। ট্রাম্পের এমন মন্তব্যকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট আখ্যা দিয়ে শুক্রবার তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন মেলোনি। একই সাথে পশ্চিমা বিশ্বের শত্রুদের প্রতি ট্রাম্প কেন এত নরম এবং দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্রদের প্রতি কেন এত আক্রমণাত্মক, তা নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে কঠোর ভাষায় ধমক দিয়েছেন ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী।


ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের একটি ভিডিওতে মেলোনি ও ট্রাম্পকে একটি ছোট সোফায় পাশাপাশি বসে গভীর আলোচনায় মগ্ন থাকতে দেখা গেলেও, ট্রাম্প বিষয়টিকে শুধু মেলোনির প্রতি ‘দয়া দেখানো’ হিসেবে উপস্থাপন করেছেন। ইতালির ‘লা সেভেন’ টিভি চ্যানেলকে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ও (মেলোনি) সম্ভবত খুশি যে আমি ওর সাথে কথা বলেছি। আমার তো ওর সাথে কথা বলার কোনো দরকারই ছিল না। ও আমার সাথে একটা ছবি তোলার জন্য আক্ষরিক অর্থেই কাকুতি-মিনতি করছিল। ও এতটাই মরিয়া ছিল যে ,আমি ছবিটা তুলতামই না, কিন্তু ওর প্রতি মায়া-দয়া হওয়ায় আমি রাজি হয়েছিলাম।

ইউরোপীয় কূটনৈতিক সূত্রগুলো অবশ্য ভিন্ন কথা বলছে। তাদের মতে, জি-৭ সম্মেলনে মেলোনি ছিলেন অন্যতম জোরালো কণ্ঠস্বর, যিনি বেশ কয়েকটি নীতিগত বিষয়ে ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন। ট্রাম্প যখন বারবার অভিযোগ করছিলেন যে পশ্চিমা মিত্ররা যুক্তরাষ্ট্রকে একলা ফেলে চলে গেছে, তখন মেলোনি ইউরোপের অবস্থান শক্তভাবে ডিফেন্ড করে ট্রাম্পকে মনে করিয়ে দেন যে মিত্ররা সবসময়ই ওয়াশিংটনের পাশে ছিল।


ট্রাম্পের এই মন্তব্যের জবাবে একটি ভিডিও বার্তা সামাজিক মাধ্যমে পোস্ট করে মেলোনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য সম্পূর্ণ বানোয়াট এবং কাল্পনিক। আমি ফ্রাঙ্কলি স্তব্ধ। আমি জানি না কেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাঁর মিত্রদের সাথে এমন আচরণ করেন, যদিও এটি প্রথমবার নয়। এটি অত্যন্ত হতাশাজনক যে তিনি পশ্চিমা বিশ্ব এবং আমেরিকার শত্রুদের বিরুদ্ধে এমন দৃঢ়তা দেখাতে পারেন না, উল্টো সেসব দেশের একনায়ক ও নেতাদের সাথে অনেক বেশি তোষামোদিপূর্ণ আচরণ করেন। ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়ে মেলোনি আরও যোগ করেন, তাঁর একটি জিনিস মনে রাখা উচিত, আমি কিংবা ইতালি, কেউই কখনো কারও কাছে ভিক্ষা চায় না।


মেলোনির এই প্রতিক্রিয়ার পর এনবিসি নিউজকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে ট্রাম্প তাঁর সমালোচনা অব্যাহত রাখেন। ট্রাম্প বলেন, ও (মেলোনি) আমার মস্ত বড় ফ্যান ছিল। কিন্তু আমি এখন আর ওকে আমার ফ্যান হিসেবে চাই না। কারণ হরমুজ প্রণালীর সংকট এবং ন্যাটোর সামরিক জোটে ইতালি আমাদের পাশে থাকেনি। মূলত ইরানের বিরুদ্ধে যুদ্ধ বা হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন সামরিক অভিযানে অংশ নিতে ইতালি সহ ন্যাটোর ইউরোপীয় মিত্ররা অস্বীকৃতি জানানোতেই ক্ষিপ্ত হন ট্রাম্প।

মেলোনির সরকারের শীর্ষ কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্ডারসেক্রেটারি জিওভানবাত্তিস্তা ফাজ্জোলারি ট্রাম্পের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ট্রাম্প ইচ্ছাকৃতভাবে নাকি নিজের অযোগ্যতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের ঐতিহাসিক সম্পর্ক ধ্বংস করছেন, তা স্পষ্ট নয়। তিনি তাঁর এই অনভিপ্রেত মন্তব্যের মাধ্যমে পুরো ইউরোপ মহাদেশে আমেরিকাকে একঘরে ও অপ্রিয় করে তুলেছেন, যা ইউরোপের চেয়ে বেশি যুক্তরাষ্ট্রেরই ক্ষতি করবে।


অথচ মেলোনি এক সময় ট্রাম্পের কট্টর সমর্থক ছিলেন এবং ২০২৫ সালে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট অভিষেকের দিন একমাত্র ইউরোপীয় নেতা হিসেবে ওয়াশিংটনে সশরীরে হাজির ছিলেন। কিন্তু চলতি বছর ইরান যুদ্ধ নিয়ে পোপ লিওর শান্তিকামী বক্তব্যের ওপর ট্রাম্প যখন ক্ষোভ উগড়ে দেন, তখন মেলোনি পোপের পক্ষে দাঁড়িয়ে ট্রাম্পের সমালোচনা করেন। সেই থেকে শুরু হওয়া দুই ডানপন্থী নেতার ঠান্ডা লড়াই এবার ট্রাম্পের ‘ছবি-কাণ্ড’ এবং মেলোনির ‘এক চুলও ছাড় না দেয়ার’ জেদে রূপ নিল এক প্রকাশ্য কূটনৈতিক যুদ্ধে। এই ঘটনার জেরে আগামী সপ্তাহে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির পূর্বনির্ধারিত মার্কিন সফর বাতিল করা হয়েছে এবং মায়ামিতে অনুষ্ঠিতব্য ইউএস-ইতালি বিজনেস কনফারেন্সটিও স্থগিত ঘোষণা করেছে ইতালীয় দূতাবাস।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর