ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় বাংলাদেশিসহ ১৭৮ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। ওই সময় উদ্ধার করা হয়েছে দুজনের মরদেহ।
তিউনিসিয়ায় লিবিয়া সীমান্তের কাছাকাছি অঞ্চল থেকে রোববার (২৭ জুন) তাদেরকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অভিবাসীদের বেশিরভাগই বাংলাদেশি। নৌকায় অবৈধভাবে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের উদ্দেশে যাত্রা করছিলেন তারা। এছাড়াও উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ইরিত্রিয়া, মিসর, মালি ও আইভরি কোস্টের নাগরিক আছেন।
তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ যেকরি জানান, অভিবাসনপ্রত্যাশীরা নৌকায় ভূমধ্যসাগর দিয়ে ইউরোপ যাচ্ছিল। পথে তাদের নৌকা ভেঙে যায় এবং সেটি ডুবে যেতে থাকে। পরে সংকেত পেয়ে তিউনিসিয়া নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।
আরও পড়ুন: মায়ামিতে ভবন ধসের চারদিন পরও নিখোঁজ ১৫০ জন
এর আগে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে গত ২৪ জুন তিউনিসিয়া উপকূল থেকে অন্তত ২৬৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে লিবিয়ার বাংলাদেশি দূতাবাস।
একাত্তর/এসজে