যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে ধসে পড়া ভবনের কংক্রিট ও স্টিলের ধ্বংস্তূপ থেকে আরও দুটি দেহাবশেষ উদ্ধার করার পর মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।
সোমবার (২৮ জুন) দুর্ঘটনার চার দিন পরও নিখোঁজের তালিকায় ১৫০ জনের নাম ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আরও পড়ুন: মাঝসমুদ্রে দাঁড়িয়ে থাকা ক্ষুদ্রতম দেশ সিল্যান্ড
তল্লাশি ও উদ্ধারকারী দলগুলো কোনো বিরতি ছাড়াই ২৪ ঘণ্টা কাজ করছে, তবে ভারি বৃষ্টি ও সিমেন্টের স্ল্যাবের কারণে ধ্বংসস্তূপ সরাতে অনেক সময় লাগছে। ১৫৬ ইউনিটের ১২তলা এই ভবনটির প্রায় অর্ধেক অংশ কী কারণে ধসে পড়েছে তা এখনও অজানাই রয়ে গেছে। তবে, ভবনটির নকশায় ত্রুটি ছিল বলে ২০১৮ সালের এক প্রতিবেদনে উঠে এসেছিল, এমনটাই জানিয়েছে বিবিসি।
ধ্বংসস্তূপের ভেতরে এ পর্যন্ত জীবিত কাউকে খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রথম প্রহরে অধিকাংশ বাসিন্দা যখন ঘুমিয়ে ছিলেন তখন ৪০ বছরের পুরনো ভবনটির বড় একটি অংশ ধসে পড়ে।
একাত্তর/এসজে
