চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়। খবর: এএফপি।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ‘সিসিটিভি’ জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রেকর্ড ভঙ্গকারী বৃষ্টিপাতের কারণে এই অঞ্চলে দুর্যোগ আঘাত হেনেছে। ১০ আগস্ট পর্যন্ত হেবেই প্রদেশে দুর্যোগের কারণে ২৯ জন মারা গেছে। যার মধ্যে ছয়জন আগে নিখোঁজ ছিল। এখনও ১৬ জন নিখোঁজ রয়েছে।
কর্তৃপক্ষ এই সপ্তাহের শুরুতে বলেছে, বেইজিংয়ে গত মাসের শেষের দিকে ভয়াবহ বৃষ্টি, ঝড় ও বন্যার ফলে অন্তত ৩৩ জন মারা গেছে। যার মধ্যে দুইজন উদ্ধারকর্মীও রয়েছে। গত সপ্তাহে প্রবল বৃষ্টিতে উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে এক ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
বুধবার যখন এএফপি সংবাদদাতা পরিদর্শন করেছিলেন, তখনও রাজধানীর সীমান্তবর্তী হেবেইয়ের কিছু অংশের রাস্তাগুলো কাদামাখা ছিল। স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধ জিনিসপত্র পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিষ্কার করার জন্য নিরলস পরিশ্রম করছিল।
আরও পড়ুন: হাওয়াইয়ে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদী ভারী বর্ষণ এবং দীর্ঘায়িত তাবদাহের মতো চরম আবহাওয়ার ঘটনায় লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনাগুলো জলবায়ু পরিবর্তনের কারণে ঘটছে বলে বিজ্ঞানীরা বলেছেন।
একাত্তর/জো