মেক্সিকোয় জরুরি সতর্কতা, বন্যা ও ভূমিধসের আশঙ্কা!

ধেয়ে আসছে হারিকেন পোলো

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম

ভয়াবহ ও জীবননাশী শক্তি নিয়ে মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সুর উপদ্বীপের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি-৩ মাত্রার শক্তিশালী হারিকেন 'পোলো'। সোমবার যে কোনো মুহূর্তে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের দ্রুত প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছে মেক্সিকো কর্তৃপক্ষ।

প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় লরেটো ও সিউদাদ কনস্টিটিউশন শহরের ব্যবসায়ী ও রেস্তোরাঁ মালিকরা রাতভর দোকানপাট কাঠ দিয়ে ঢেকে ব্যবসা প্রতিষ্ঠান সুরক্ষার ব্যবস্থা করেছেন। আবহাওয়া পরিস্থিতি ক্রমাগত খারাপ হতে থাকায় এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় বেসামরিক প্রতিরক্ষা দপ্তর থেকে জনগণকে বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনসিএইচ) তথ্য অনুযায়ী, সোমবারে ক্যাটাগরি-৩ হারিকেন হিসেবে ‘পোলো’ বাহা ক্যালিফোর্নিয়া সুরের কাবো সান লাজারো থেকে মাত্র ১২৫ মাইল (২০০ কিমি) দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। সে সময় এর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১১৫ মাইল (১৮৫ কিমি)।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, উপদ্বীপে আঘাত হানার সময় এটি ধ্বংসাত্মক রূপেই থাকবে এবং এর প্রভাবে ১৫ থেকে ৩০ সেন্টিমিটার (৬ থেকে ১২ ইঞ্চি) পর্যন্ত প্রবল বৃষ্টিপাত হতে পারে। এর ফলে ওই অঞ্চলে জীবনঘাতী আকস্মিক বন্যা এবং ভয়াবহ ভূমিধসের তীব্র ঝুঁকি তৈরি হয়েছে।


ইতোমধ্যেই গত কয়েক দিন ধরে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে তাণ্ডব চালিয়েছে হারিকেন 'পোলো'। এর প্রভাবে সৃষ্ট প্রবল বৃষ্টি ও উত্তাল ঢেউয়ের কারণে বিভিন্ন স্থানে বন্দর বন্ধ, স্কুল স্থগিত এবং উপকূলীয় বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। মেক্সিকোর হালিসকো রাজ্যে একটি ঘর প্লাবিত হয়ে ভেসে যাওয়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে এবং তাদের বাবা-মা এখনো নিখোঁজ রয়েছেন।

এছাড়া পুয়ের্তো ভাইয়ার্তার সৈকতে উত্তাল ঢেউয়ের তোড়ে ভেসে গেছেন এক তরুণী। পর্যটন কেন্দ্র লস কাবোস অতিক্রম করার পর ঝড়টি কিছুটা দুর্বল হলেও পরবর্তীতে সোমবার গভীর রাতে বা মঙ্গলবার ভোরে মেক্সিকোর মূল ভূখণ্ডে দ্বিতীয়বার আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
জলবায়ু পরিবর্তনের ফলে নেপালের দুই হাজারেরও বেশি হিমবাহ গলতে শুরু করায় সৃষ্টি হচ্ছে ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদ। এসব হ্রদ হঠাৎ ফেটে গিয়ে সৃষ্ট বিধ্বংসী বন্যা বা ‘গ্লোফ’ রুখতে নেপাল সরকার ও জাতিসংঘের...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পঞ্চম দিনেও থামেনি উদ্ধার অভিযান। এবার ধ্বংসস্তূপ ও কাদায় আটকে থাকা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে পৌঁছাতে ড্রিলিং শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে। এখনও নিখোঁজ রয়েছেন তিন হাজার ৪৪ জন। রোববার দুর্যোগের পর পঞ্চম দিনে এসেও থামেনি উদ্ধার অভিযান, মিলছে মরদেহ।
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের চারদিন পরও প্রায় তিন হাজার মানুষের সন্ধান মেলেনি। বুধবার হিমালয় অঞ্চলে বরফ, কাদা, পানি ও ধ্বংসাবশেষের সুনামির মতো স্রোতে বিপর্যস্ত হয়ে পড়ে...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৬ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২১৪ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির অবিস্মরণীয় ক্যারিয়ার ও বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান এডিডাস উন্মোচন করেছে ‘মেসি স্পেশাল এডিশন’ আর্জেন্টিনা জার্সি...
লক্ষ্মীপুরে প্রকল্পের বিল আটকে রাখা এবং মালামাল পাস করে দেওয়ার বিনিময়ে সরাসরি দুই কোটি টাকা ঘুষ দাবির ভিডিও সোস্যালে ভাইরালের পর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংশ্লিষ্ট প্রকৌশলীকে সাময়িকভাবে...
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ আইনি ও নিরাপত্তা নির্দেশিকা জারি করেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। প্রবাসীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, আইনি জটিলতা এড়ানো এবং বিদেশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর