হাওয়াইয়ে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৫৩

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৩:৩২ পিএম

যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক হাওয়াই শহরে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার দ্বীপপুঞ্জের মাউই কাউন্টির কর্মকর্তারা এ সংখ্যা নিশ্চিত করেছেন। খবর: এএফপি।

মার্কিন রাজ্য হওয়ার পর হাওয়াই দ্বীপপুঞ্জে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ দুর্যোগগুলোর মধ্যে এটি ছিল অন্যতম।

খবরে বলা হয়, হাওয়াইয়ের পশ্চিম উপকূলে দাবানল মঙ্গলবার ছড়িয়ে পড়ে এবং তা দ্রুততার সাথে সমুদ্র তীরবর্তী শহর লাহাইনাকে গ্রাস করে। এই উপকূলের কাছেই অবস্থান করা হারিকেনের প্রচণ্ড বাতাসে দাবানলটি ভয়াবহ রূপ ধারণ করে। সেখানে দাবানল এত দ্রুত ধেয়ে আসে যে এতে বিভিন্ন রাস্তায় আটকে পড়ে এবং পালানোর জন্য অনেকে মরিয়া হয়ে সমুদ্রে ঝাঁপ দেয়।

হাওয়াই দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্রের ৫০তম রাজ্য হওয়ার এক বছর পর সেখানে এমন মর্মান্তিক ঘটনা ঘটলো উল্লেখ করে গভর্নর জোশ গ্রিন বলেন, ১৯৬০ সালে বিগ দ্বীপে বিশাল সামুদ্রিক ঢেউয়ের আঘাতে ৬১ জনের প্রাণহানি ঘটেছিল। এরপর এটিই সবচেয়ে ভয়াবহ দুর্যোগ।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এবার খুব সম্ভবত তাদের মৃত্যুর সংখ্যা আগের ওই সংখ্যাকে উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে যাবে।

আরও পড়ুন: ৪৭ বছর পর চাঁদে মহাকাশযান পাঠাল রাশিয়া

মাউই কাউন্টির কর্মকর্তারা জানান, দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


একাত্তর/জো

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর