নাইজারে তিন বছরের মধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব জান্তার

তিন বছরের মধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব দিয়েছেন নাইজারের অভ্যুত্থানকারী জান্তা নেতা আবদুরাহমানে চিয়ানি।

শনিবার নাইজারের রাজধানী নিয়ামিতে পশ্চিম আফ্রিকার নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেছেন। খবর আলজাজিরা’র।

এসময় দেশটিতে যেকোনো আক্রমণে জড়িতদের সঙ্গে কাজ করবেন না বলেও সতর্ক করেছেন তিনি।

শনিবার গভীর রাতে জাতীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে জেনারেল চিয়ানি বলেন, ক্ষমতাসীন সামরিক কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে ৩০ দিনের মধ্যে এই পদক্ষেপের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। সম্ভাব্য ক্ষমতা হস্তান্তরের বিষয়ে তিনি এর বেশি কিছু বলেননি।

ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোয়াস) প্রতিনিধিদের সঙ্গে প্রথম বৈঠকের পর তিনি বলেন, দেশের সুরক্ষার জন্য জাতীয় কাউন্সিল বা নাইজারের জনগণ যুদ্ধ চায় না এবং সংলাপের জন্য উন্মুক্ত আছে।

তিনি আরও বলেছেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, যদি আমাদের বিরুদ্ধে আক্রমণ হয়, তবে তাদের সঙ্গে আমরা নেই।

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

ইকোয়াস ২৬ জুলাই অভ্যুত্থানের পর নাইজারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটিতে সাংবিধানিক শাসন ফিরিয়ে আনতে প্রয়োজনে শক্তি প্রয়োগেরও প্রস্তুতি নেওয়া হয়েছে। ব্লকটি শুক্রবার বলেছিল, ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১১টি নাইজারে সেনা পাঠাতে সম্মত রয়েছে।


একাত্তর/জো