রুশ কৌশলে নাইজারেও ধরাশায়ী যুক্তরাষ্ট্র

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০৬:৫১ পিএম

বিশ্ব মেরুকরণে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেনের পর এবার নাইজারেও রুশ নীতির কাছে ধরা খেলো বাইডেন প্রশাসন। এরইমধ্যে পশ্চিম আফ্রিকার এ দেশটি থেকে সেনা প্রত্যাহারের কার্যক্রম শুরু করেছে ওয়াশিংটন। গেলো কয়েক বছর ধরে ক্রমবর্ধমানভাবে রাশিয়ার দিকে ঝুঁকছে নাইজার, এমন পরিস্থিতিতে সেখান থেকে সেনা প্রত্যাহারে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গেলো বছরের জুলাই মাসে সামরিক শাসনের অধীনে থাকা নাইজার থেকে প্রায় এক হাজার সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা শুরু করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। দেরিতে হলেও মার্কিন গণমাধ্যমে শুক্রবার এই খবর প্রচার করেছে। 

যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট কার্ট ক্যাম্পবেল এবং নাইজেরিয়ার প্রধানমন্ত্রী আলি মহামান লামিন জেইন শুক্রবার সাক্ষাৎ করেছেন। এসময় ওয়াশিংটন তার সেনা প্রত্যাহারের একটি সুশৃঙ্খল এবং দায়িত্বশীল পরিকল্পনা শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে। 

এর আগে সাহেল অঞ্চলে আল-কায়েদা এবং আইএসআইএল (আইএসআইএস)-এর প্রতি আনুগত্যের অঙ্গীকারকারী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নাইজারে একটি সামরিক ঘাঁটি তৈরি করেছিল। এতে বুরকিনা ফাসো এবং মালিও সম্পৃক্ত ছিলো। 

নাইজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এ বিষয়ে আলোচনা করতে মার্কিন কর্মকর্তারা আগামী সপ্তাহে দেশটিতে সফর করবেন। 

তবে কবে থেকে সেনা প্রত্যাহার শুরু হবে সে বিষয়ে স্টেট ডিপার্টমেন্ট এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।  

এর আগে নাইজার মার্চে ঘোষণা করেছিল, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি সামরিক চুক্তি স্থগিত করেছে এবং তাদের সেনা প্রত্যাহারের চেষ্টা অব্যাহত রেখেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র নাইজার থেকে প্রত্যাহার করতে বাধ্য হচ্ছে কারণ, দেশটির ক্ষমতাসীন সামরিক বাহিনী ও জনগণ উত্তর-ঔপনিবেশিক শক্তিকে প্রত্যাখ্যান করেছে। একইসাথে রাশিয়ার দিকে ঝুঁকছে দেশটি। 

গেলো বছরের শেষদিকে প্রবল আন্দোলনের মুখে নাইজার থেকে ফরাসি সেনা প্রত্যাহার করে ফ্রান্স। প্যারিসের অভিযোগ, রাশিয়ার কারণেই এমনটি হয়েছে। 

 মার্কিন বাহিনীর প্রস্থানের দাবিতে চলতি মাসের শুরুতেও নাইজারের রাজধানীর রাস্তায় নেমে এসেছিল দেশটির জনগণ।

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর