এক বোতল হুইস্কির দাম প্রায় ১২ কোটি টাকা!

অ্যালকাহোল পানীয়র মধ্যে হুইস্কির একটা আলাদা চাহিদা রয়েছে। বিশ্বের সর্বাধিক জনপ্রিয় অ্যালকাহোল পানীয় বললেও ভুল হবে না। হুইস্কির নানা জাত রয়েছে। তবে সবার উপরে সিঙ্গেল মল্ট হুইস্কি । সাধারণত বেশিরভাগ হুইস্কির গজানো হতে হয় কমপক্ষে তিন বছর। কিন্তু সিঙ্গেল মন্ট হুইস্কির ক্ষেত্রে আরও বেশি।

সেটি বড় কথা নয়, হুইস্কি যত পূরণো হয়, ততো এর দাম বাড়ে । সম্প্রতি ৯৭ বছর পুরনো একটি সিঙ্গেল মল্ট যে দরে বিক্রি হবে সেটি শুনলে চোখ কপালে উঠবে। ৯৭ বছরের পুরনো সেই হুইস্কির দাম উঠতে পারে ১২ লাখ ইউরো। অর্থাৎ, প্রায় ১২ কোটি টাকা। বলা বাহুল্য, হুইস্কির পরিমাণ এক লিটার।

১৯২৬ সালে ম্যাকালান ডিস্টিলারি হুইস্কিটি তৈরি করে। সে হুইস্কি সম্প্রতি নিলাম হবে লন্ডনের সোথেবেতে। ওই বোতলের হুইক্সিকে ‘বহু মূল্যবান স্কচ হুইক্সি’ বলে অভিহিত করেছে ম্যাকালান ডিস্টিলারি। এই হুইস্কি যখন ৯৭ বছর আগে বোতলবন্দি করা হয়, তখন সে সময়ের প্রেক্ষিতে আধুনিকভাবে তা বোতলবন্দি হয়।

ম্যাকালানের স্কচ হুইস্কি ১৯২৬ সালে বোতলবন্দি হলেও, তা তৈরি হয়েছিল ১৮৮৬ সালে। দীর্ঘ ৬ দশক ধরে তা পাতন হবার পর বোতলবন্দি করা হয়। ওই এক বোতল হুইস্কির যা দাম উঠবে, তাতে ২৫ মিলিলিটার পেগের দাম পড়তে পারে ২৫ থেকে ৪০ হাজার ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় ২৫ থেকে ৪০ লাখ টাকা।

এক বোতল হুইস্কির দাম প্রায় ১২ কোটি টাকা!

অতীতেও এই সংস্থা বেশ স্কচ হুইস্কির দুর্লভ বোতল বিক্রি করেছে। সেগুলোর ক্ষেত্রেও ভাল দাম উঠেছিলো। নিলামকারী প্রতিষ্ঠানের প্রধান জনি ফাউলে বলেন, ম্যাকালান-১৯২৬ এমন একটি হুইস্কি, যা সব নিলামকারী বিক্রি করতে চায় এবং সব সংগ্রহকারী তা নিজের সংগ্রহে রাখতে চান।

তিনি আরও বলেন, এই হুইস্কির দাম নতুন রেকর্ড গড়বে বলে আমাদের আশা। ইতিমধ্যেই এ নিয়ে উন্মাদনা তৈরি হয়েছে। তা থেকেই আঁচ করা যাচ্ছে, এটি ১২ লাখ ইউরো পর্যন্ত দাম উঠতে পারে।