লন্ডনে বর্ণবাদী ডানপন্থীদের রুখতে সড়কে হাজার হাজার প্রতিবাদী মানুষ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১২:০৬ পিএম

মুসলিম বিদ্বেষী ও বর্ণবাদী ডানপন্থী গোষ্ঠী, টমি রবিনসনের ইংলিশ ডিফেন্স লীগের (ইডিএল) টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে প্রবেশের পূর্ব-ঘোষিত পরিকল্পনা রুখে দিয়েছে স্থানীয় জনতা।

শনিবার (২৫ অক্টোবর) লন্ডনের টাওয়ার হ্যামলেটসের হোয়াইটচ্যাপেলে সব ধর্ম-বর্ণের হাজার হাজার প্রতিবাদী মানুষ ঐক্যবদ্ধভাবে সড়কে নেমে দিনভর পাহারা দেয়।

মেয়র লুৎফুর রহমানের নেতৃত্বে এই প্রতিরোধ আন্দোলনে যোগ দেন সাবেক লেবার নেতা ও বামপন্থী পার্লামেন্ট সদস্য (এমপি) জেরেমি করবিন।

পুরো টাওয়ার হ্যামলেটস জুড়ে জনগণের স্লোগানে মুখরিত ছিলো রাজপথ। জনতার সম্মিলিত বর্ণবাদবিরোধী উপস্থিতির কারণে ডানপন্থী বর্ণবাদী গোষ্ঠীটি শেষ পর্যন্ত এলাকায় ঢুকতে পারেনি। এ সময় পুলিশ প্রশাসনও ছিলো স্থানীয়দের সহায়তায়।

হোয়াইটচ্যাপেলের শান্তি র‍্যালি ও জনসমাবেশ থেকে নেতারা ঐক্য ও সম্প্রীতির বার্তা দেন। টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান স্বাগত বক্তব্য রাখেন।

বক্তব্যে নেতারা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, টাওয়ার হ্যামলেটসে বর্ণবাদের কোনো স্থান নেই। নেই কোনো বিভাজনের সুযোগ। ডানপন্থীদের উগ্র কর্মসূচি ও মিছিল আমরা ঐক্যবদ্ধভাবে ঠেকিয়েছি।

ইউনাইটেড ইস্ট অ্যান্ড-এর চেয়ার ড. গ্লিন রবিন এবং জাতীয় নেতা জেরেমি করবিন এমপি সমাবেশে বক্তব্য রাখেন।

স্ট্যান্ড আপ টু রেসিজম এর বক্তারা এই বিজয়কে ‘শান্তিকামী মানুষের’ বিজয় হিসেবে অভিহিত করে বলেন, কোনো সুবিধাবাদী গোষ্ঠীর নয়। কোনো ফার রাইট বা বর্ণবাদী মতবাদকে প্রশ্রয় দেবে না টাওয়ার হ‍্যামলেটস। ব্যাটল অব ক্যাবল স্ট্রিট থেকে আজ পর্যন্ত উগ্রবাদীরা কখনো টাওয়ার হ্যামলেটসকে ভাঙতে পারেনি - ভবিষ্যতেও পারবে না।

জেরেমি করবিন তার বক্তব্যে ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’ -এর প্রসঙ্গ টেনে বলেন, আমরা সবসময় টাওয়ার হ্যামলেটসের পাশে থাকবো। এখানে টমি রবিনসনের কোনো জায়গা নেই। আমার মা এসেছিলেন ১৯৩৬ সালে ব্যাটল অব ক্যাবল স্ট্রিট জুইস কমিউনিটির পক্ষ। আজ আমি এসে আপনাদের পাশে।

এই বর্ণবাদ বিরোধী শান্তি সমাবেশে সমাজের বিভিন্ন স্তর ও ধর্মীয় সম্প্রদায়ের নেতারা সংহতি জানাতে উপস্থিত ছিলেন, জুইস সোসালিস্ট ফোরামের চেয়ার ডেভিড রোজনবাগ, ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনেদ আহমেদ, স্ট্যান্ড আপ টু রেসিজমের ওয়েম্যান বেনেট, ক্রাইস্ট অ্যাপোস্টলিক চার্চের রেভারেন্ড ফাদার জেমস ওলানিপেকুন, এমসিএ’র প্রেসিডেন্ট ব্যারিস্টার হামিদ হোসেন আজাদ, লোকাল চার্চ নেত্রী মাদার বেনেডিক্ট, সোমালি অ্যাক্টিভিস্ট সাফা জামা এমবিই, ইউনাইটেড ইস্ট এন্ডের অ্যাক্টিভিস্ট সামিরা আলি, টাওয়ার হ্যামলেটস্ ইন্টার ফেইথ ফোরামের প্রতিনিধি সুফিয়া আলম।

মেট পুলিশ ইউকিপ-এর বিক্ষোভ কর্মসূচি ‘গুরুতর অস্থিরতার আশঙ্কা’র যথেষ্ট কারণ থাকায় নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। একটি বিবৃতিতে মেট পুলিশ জানিয়েছে, জননিরাপত্তার স্বার্থে এবং বিশৃঙ্খলা রোধে এই ইভেন্টটি নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে, এই মাসের শুরুতে টাওয়ার হ্যামলেটস ফুল কাউন্সিল মিটিং-এ ‘ডানপন্থী উগ্রবাদীদের বিরুদ্ধে দাঁড়ানোর’ প্রস্তাব পাশ হয়, যেখানে তারা অঙ্গীকার করে যে, বরোর (প্রশাসনিক বিভাগ) বাইরে থেকে আসা ফার-রাইট কর্মীদের উপস্থিতি ‘প্রত্যাখ্যান’ করা হবে, যারা স্থানীয় কমিউনিটিকে লক্ষ্যবস্তু করে এখানে আসে।

এই শান্তিপূর্ণ সমাবেশ ছিলো ঐক্য, সম্প্রীতি ও বৈচিত্র্যের প্রতীক। এই জয় আবারও প্রমাণ করে, ব্যাটল অব ক্যাবল স্ট্রিট থেকে শুরু করে আজ পর্যন্ত, ফার-রাইট অর্থাৎ উগ্রপন্থীরা কখনো টাওয়ার হ্যামলেটসকে বিভক্ত করতে পারেনি - ভবিষ্যতেও পারবে না।

একাত্তর/আরএ
ফ্রান্সের দুই জনপ্রিয় তরুণ মুখ, একজন ফুটবল বিশ্বের মহাতারকা কিলিয়ান এমবাপ্পে এবং অন্যজন কট্টর ডানপন্থী রাজনীতির উদীয়মান নক্ষত্র জর্ডান বারদেলা। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এই...
লন্ডনের রাজপথে ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত বার্ষিক 'আল-কুদস দিবস' এবার ব্রিটিশ প্রশাসনের নজিরবিহীন বাধার মুখে পড়েছে। মিছিলের অনুমতি বাতিল এবং কঠোর বিধিনিষেধের কারণে এবারের সমাবেশটি তার চিরাচরিত...
উন্নত চিকিৎসার জন্য তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ হাসপাতালে নেয়ার জন্য ডা. জুবাইদা রহমান শুক্রবার ঢাকায় আসছেন।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে মুসলিমদের উচ্ছেদ ও বাংলাদেশে বিতাড়ন করছে ভারত। গত কয়েক সপ্তাহে হাজারো মুসলিম পরিবারের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর