নিষেধাজ্ঞা উপেক্ষা করে লন্ডনের রাজপথে ফিলিস্তিনপন্থি জনস্রোত

আল-কুদস দিবসে বিক্ষোভ সমাবেশ

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০২:২১ পিএম

লন্ডনের রাজপথে ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত বার্ষিক 'আল-কুদস দিবস' এবার ব্রিটিশ প্রশাসনের নজিরবিহীন বাধার মুখে পড়েছে। মিছিলের অনুমতি বাতিল এবং কঠোর বিধিনিষেধের কারণে এবারের সমাবেশটি তার চিরাচরিত জৌলুস হারিয়ে এক প্রতিবাদী অবস্থানে রূপ নেয়।

রমজানের শেষ দিকে প্রতি বছর লন্ডনের রাজপথ ফিলিস্তিনি পতাকায় ছেয়ে গেলেও, এবার দৃশ্যপট ছিল ভিন্ন। ব্রিটিশ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার বেড়াজালে আটকা পড়ে আল-কুদস দিবসের মিছিল। রাজপথে হাঁটার অনুমতি না মেলায় কয়েকশ বিক্ষোভকারীকে এক জায়গায় ঠায় দাঁড়িয়েই নিজেদের ক্ষোভ উগরে দেন।

ছবি: সংগৃহীত
ইসলামিক হিউম্যান রাইটস কমিশন আয়োজিত এই কর্মসূচিতে এবার মানুষের উপস্থিতি ছিল প্রত্যাশার চেয়ে কম। এর পেছনে পুলিশের বিধিনিষেধ আর ধরপাকড়ের ভয়কেই দায়ী করছেন আয়োজকরা। পুলিশের সহকারী কমিশনার আদে আদেলেকান স্বীকার করেছেন, জনসমাগম তাদের ধারণার চেয়ে কম হয়েছে। তাঁর ভাষায়, পুলিশের দেয়া শর্তের কারণে অনেকেই সমাবেশ থেকে দূরে থাকাই শ্রেয় মনে করেছেন।

এবারের আল-কুদস দিবস শুধু গাজা উপত্যকায় চলা ইসরায়েলি অভিযানের প্রতিবাদেই সীমাবদ্ধ ছিল না। মধ্যপ্রাচ্যে ইসরাইল ও আমেরিকার চলমান যুদ্ধের বিস্তৃতি নিয়েও সরব ছিলেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে পরিষ্কার লেখা ছিল- ‘হ্যান্ডস অফ ইরান’ (ইরানের ওপর থেকে হাত তোলো)। বক্তারা গাজায় চলা ‘গণহত্যা’ এবং এতে পশ্চিমাদের নিঃশর্ত সমর্থনের তীব্র সমালোচনা করেন।

ছবি: সংগৃহীত
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানিয়েছেন, মারাত্মক জনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় পুলিশ মিছিল নিষিদ্ধ করার অনুরোধ জানিয়েছিল, যা সরকার অনুমোদন করেছে। সমাবেশের মাঝখান থেকেই অন্তত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন জানানো, মারামারি এবং হুমকিমূলক আচরণের অভিযোগ আনা হয়েছে। এমনকি এক বক্তার দেওয়া স্লোগান নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশের এই ভূমিকাকে সরাসরি ‘গণতান্ত্রিক অধিকারের ওপর আঘাত’ বলে অভিহিত করেছে ইসলামিক হিউম্যান রাইটস কমিশন। এক বিবৃতিতে তারা জানায়, ফিলিস্তিনিদের সমর্থনে প্রতিবাদের অধিকার কেড়ে নেওয়ার জন্য মেট্রোপলিটন পুলিশ পরিকল্পিতভাবে এই মিছিল নিষিদ্ধ করেছে।

ছবি: সংগৃহীত
লন্ডনের প্রাণকেন্দ্রে আয়োজিত এবারের আল-কুদস দিবস ছিল একাধারে প্রতিবাদের সুর এবং অন্যদিকে প্রশাসনের দমনমূলক নীতির এক অস্থির সংমিশ্রণ। মিছিল করতে না দিলেও, দাঁড়িয়ে থাকা বিক্ষোভকারীদের গগনবিদারী স্লোগানই বুঝিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যের আগুনের আঁচ এবার লন্ডনের টেমসের পাড়েও বেশ ভালোভাবেই লাগছে।

তথ্যসূত্র: বিবিসি, রয়টার্স, ইমডিল ইস্ট আই

এআরএস
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঐতিহাসিক কর্মসূচিতে শনিবার দিল্লির রাজপথে ব্যাপক পুলিশি তাণ্ডব ও প্রায় ৩,০০০ আন্দোলনকারীকে...
ইরান যুদ্ধ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপের প্রতিবাদে শনিবার যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন শহরে ‘নো কিংস’ (রাজতন্ত্র নয়) র‍্যালিতে যোগ দিয়েছেন বিশাল জনস্রোত। এই বিক্ষোভের মূল...
উন্নত চিকিৎসার জন্য তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ হাসপাতালে নেয়ার জন্য ডা. জুবাইদা রহমান শুক্রবার ঢাকায় আসছেন।
মুসলিম বিদ্বেষী ও বর্ণবাদী ডানপন্থী গোষ্ঠী, টমি রবিনসনের ইংলিশ ডিফেন্স লীগের (ইডিএল) টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে প্রবেশের পূর্ব-ঘোষিত পরিকল্পনা রুখে দিয়েছে স্থানীয় জনতা।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর