শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইনের লুজন দ্বীপ

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইনের উত্তরাঞ্চলের লুজন দ্বীপ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬ দশমিক ৭ মাত্রার। 

এই ভূমিকম্পের কারণে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। সেটি জানান চেষ্টা করছে দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা।  

শনিবার (২৪ জুলাই) লজুনের প্রধান দ্বীপে স্থানীয় সময় ভোর ৪টা ৪৮ মিনিটে এবং ১১২ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠ থেকে ১১২ কিলোমিটার গভীরে। এর কয়েক মিনিট পরে একই অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়। 

তবে সেখানে এখনো কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। যুক্তরাষ্ট্রের সুনামি ওয়ার্নিং সিস্টেমের তথ্য অনুযায়ী, ফিলিপাইনের ভূমিকম্পের পর সুনামি আশঙ্কা নেই। 

আরও পড়ুন: এবার বোমা খোঁজার যন্ত্র বানালো আফগান মেয়েরা

কোনো ক্ষয়ক্ষতির আশা করছে না ফিলিপাইনের ভূমিকম্প কর্তৃপক্ষ। ফিলিপাইনের মেট্রোপলিটন পুলিশ প্রধান জানান, শক্তিশালী ভূমিকম্পটি ম্যানিলার দক্ষিণাঞ্চল পর্যন্ত আঘাত হানে।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ এর উপর অবস্থান হওয়ায় ফিলিপাইন খুবই ভূকম্প প্রবণ এলাকা। এখানে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প হয়।


একাত্তর/আরবিএস