আফগানিস্তানে নারীদের অবস্থার কথা ভাবলে নির্যাতন, অধিকারের অভাবের মতো সমস্যার কথা মনে আসতে পারে।
অথচ আফগান মেয়েরাই এখন মানুষের জীবন বাঁচাতে কাজ করছে। মেয়েদের রোবোটিক্স টিম ল্যান্ডমাইন ও অবিস্ফোরিত বোমার বিপদ কমানোর উদ্যোগ নিচ্ছে।
তালেবানের শাসনামল ১৯৯৬ থেকে ২০০১ সাল ছিল আফগান নারীদের জন্য এক অন্ধকার সময়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্ম ক্ষেত্র সবজায়গাতেই অবাঞ্চিত ছিল আফগান নারীরা।
করোনা মহামারির শুরুর দিকে আফগান রোবোটিক্স টিমের মেয়েরা গাড়ির যন্ত্রাংশ দিয়ে কম খরচে ভেন্টিলেটর তৈরি করেছিলো ৷
এবার আফগান রোবোটিক্স টিমের মেয়েরা নতুন এক প্রকল্প নিয়ে কাজ করছে৷ মানুষের জীবন বাঁচানোই সেই পরিকল্পনার লক্ষ্য।
যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ল্যান্ডমাইন ও অবিস্ফোরিত বোমার সন্ধান করবে তাদের বানানো রোবট। তবে এই উদ্যোগ সফল করতে দরকার যথেষ্ট ব্যবস্থাপনা ও অর্থ।
এই মূহূর্তে তাদের তৈরি রোবট পরীক্ষার পর্যায়ে রয়েছে৷ এক্ষত্রে একই সময়ে দুটি ডিভাইস কাজ করে৷ একটি হলো ড্রোন, অন্যটি মাইন ডিটেক্টর বা মাইনসুইপার ডিভাইস।
ড্রোন সবার আগে আকাশে উড়ে সম্ভাব্য মাইন কবলিত এলাকা চিহ্নিত করে ও তথ্য সংগ্রহ করে৷ তারপর ডিমাইনিং ডিভাইস মাইন চিহ্নিত করে সেগুলি নিষ্ক্রিয় করতে সাহায্য করে।
আরও পড়ুন: এই শীতেই ছড়াতে পারে করোনার নতুন ধরন!
এই উদ্যোগ সফল হলে, তাদের বানানো রোবট যুদ্ধে ব্যবহৃত ল্যান্ডমাইন ও অবিস্ফোরিত বোমা ভরা দেশটিতে বিপদ এড়াতে ব্যস্ত হয়ে পড়বে।
বেশ কয়েকটি দেশি-বিদেশি এনজিও দেশটিকে মাইন-মুক্ত করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু সীমিত সুযোগের কারণে সাফল্য আসছে না।
বিশ্বের শীর্ষ নয়টি দেশের তালিকায় আফগানিস্তানে ল্যান্ডমাইন ও বিস্ফোরকের বিপদ সবচেয়ে বেশি। দেশের পশ্চিমে চারটি প্রদেশে সাম্প্রতিক বছরগুলোতে ১২১ জন ডিমাইনিং কর্মী মাইনের শিকার হয়েছেন। ৩০ জন নিহত ও ৯১ জন আহত হয়েছেন।
একাত্তর/আরবিএস
