ছবি: রয়টার্স
লেবাননের আক্কারে একটি তেলের ট্যাঙ্কার বিস্ফোরিত হয়ে অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার (১৫ আগস্ট) ভোরের দিকে এ বিস্ফোরণ ঘটে। লেবাননে অবস্থিত রেড ক্রস জানিয়েছে, বিস্ফোরণের স্থান থেকে এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সাথে আহত ৭ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তীব্র জ্বালানি সঙ্কটে বশ কিছুদিন ধরে বিক্ষোভ আন্দোলন করে আসছে লেবাননের জনগণ। জ্বালানির অভাবে হাসপাতালগুলোও বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এমন সময়ে এই বিস্ফোরণের ঘটনার দায়দায়িত্ব নিতে দেশটির প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী সাদ আল হারিরি।
উল্লেখ্য, গত বছর লেবাননের বৈরুত বন্দরে বিস্ফোরণে বহু মানুষ প্রাণ হারান।
আরও পড়ুন: হাইতিতে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা
একাত্তর/এসজে