সামরিক উড়োজাহাজে সন্তানের জন্ম দিলেন আফগান নারী

আফগানিস্তান থেকে পালানোর সময় কাবুলের একটি সামরিক উড়োজাহাজের মধ্যেই সন্তান প্রসব করেছেন দেশটির এক নারী। 

যুক্তরাষ্ট্রের এয়ার মবিলিটি কমান্ড এক টুইটা বার্তায় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এক বিশেষ ফ্লাইটে কাবুল থেকে জার্মানির রামস্টিন বিমানবন্দরে যাচ্ছিলেন ওই মহিলা। 

উড়ান পথে তার প্রসব বেদনা শুরু হয়। উড়োজাহাজটি অবতরণের পর চিকিৎসা কর্মীদের একটি দল ভেতরে গিয়ে ওই নারীকে সন্তান প্রসবে সহায়তা করেন। সেখানকার একটি কার্গোতে নবজাতকের জন্ম হয়। 

রামস্টিন বিমানবন্দরের কাছেই একটি চিকিৎসা কেন্দ্রে মা এবং নবজাতক সুস্থ আছেন বলে জানিয়েছে, মার্কিন কর্তৃপক্ষ। 

উড়ানের এক পর্যায়ে ওই মহিলার প্রসব বেদনা শুরুর পর কিছুটা জটিলতার মুখে পড়েন। উড়োজাহাজের উচ্চতা কমিয়ে এনে সেই পরিস্থিতি মোকাবেলা করা হয়।

তালেবান বাহিনী কাবুল দখলের পর যে হাজার হাজার আফগান নিজেদের দেশ থেকে আমেরিকার পথ ধরেছেন, ওই মহিলা তাদেরই একজন।

কাবুল বিমানবন্দর এখনো মার্কিন সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখান থেকে এরিমধ্যে ১৭ হাজার মানুষকে নিরাপদ সরিয়ে নেয়া হয়েছে। কাবুল বিমানবন্দর থেকে প্রথমে তাদের অন্য কোন দেশে নিয়ে যাওয়া হচ্ছে, পরে সেখান থেকে যাত্রীবাহী বিমানে নির্দিষ্ট গন্তব্যে পাঠানো হচ্ছে। 

কাবুল বিমানবন্দরে উদ্ধার কাজে গতি আনতে আমেরিকার বিভিন্ন এয়ারলাইন্সকে সেখানে উড়োজাহাজ পাঠাতো বলে ওয়াশিংটন। এরিমধ্যে বেশ কিছু ফ্লাইট সেখানে পৌঁছে গেছে। তবে, বিমানবন্দরে এখনো হাজার হাজার মানুষ কাবুল ছাড়ায় অপেক্ষায় আছেন।