বোয়িং থেকে উড়োজাহাজ কেনায় বাংলাদেশ নিয়ে উচ্ছ্বসিত ট্রাম্প

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে নতুন করে ১১টি বোয়িং উগোজাহাজ কেনার জন্য একটি সম্পূরক চুক্তি সই করেছে বাংলাদেশ।

চুক্তি অনুযায়ী, রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ সংগ্রহ করবে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে গত বুধবার এই ঐতিহাসিক চুক্তি সই সম্পন্ন হয়।

বাংলাদেশ ও তুরস্কের পক্ষ থেকে যৌথভাবে মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার পাশাপাশি আরও ৫০টি বিমান কেনার বিকল্প সুযোগ রাখার এই বিশাল চুক্তিকে কেন্দ্র করে নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার দেয়া এক পোস্টে ট্রাম্প দিনটিকে বোয়িং এবং আমেরিকার সামগ্রিক প্রস্তুতকারক খাতের জন্য এক ঐতিহাসিক দিন বলে অভিহিত করেন।

মার্কিন বাণিজ্য বিভাগ ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের ভূমিকার প্রশংসা করে তিনি জানান, হাজার হাজার কোটি ডলারের এই রপ্তানি বাণিজ্য যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে চাঙ্গা করবে এবং দেশজুড়ে হাজার হাজার মার্কিনির নতুন কর্মসংস্থান তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে।

নিজের দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও শ্রমশক্তি নির্ভর অর্থনৈতিক নীতির সাফল্য তুলে ধরে ট্রাম্প লেখেন, আমেরিকায় পণ্য তৈরি ও মার্কিন শ্রমিকদের ওপর আস্থা রাখলে যেকোনো প্রতিষ্ঠান যে আরও শক্তিশালী হতে পারে, বাজার এখন সেটাই মেনে নিচ্ছে। বোয়িং ও প্রতিষ্ঠানটির কর্মীদের অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের করা এই বার্তা আন্তর্জাতিক বাণিজ্যিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

 

 

একাত্তর/এআরএস
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বহুল চর্চিত দ্বিপাক্ষিক বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দায়িত্বশীল বিকাশ ও নিয়ন্ত্রণ...
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিগত বৈশ্বিক আধিপত্য লড়াইয়ের তীব্র আলোচনার মধ্যেই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় সফরে এসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফর চলার সময় চীনা নেতার সঙ্গে...
আকাশপথে দ্রুত যোগাযোগের দুনিয়ায় এক অবিশ্বাস্য বিপ্লব আনতে চলেছে চীন! শব্দের গতির চেয়ে দ্বিগুণেরও বেশি বেগে ছুটতে সক্ষম নতুন এক সুপারসনিক যাত্রীবাহী বিমান নির্মাণের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে...
গণমাধ্যমের বাক স্বাধীনতা কাড়তে গিয়ে যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার কাছে বড়সড় ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএন, এমএস নাউ এবং পলিটিকো- প্রথম সারির এই তিন সংবাদমাধ্যমের ওপর ট্রাম্পের...
অত্যাধুনিক অস্ত্রের ভাণ্ডার নিয়েও ইয়েমেনের আকাশে বড় চ্যালেঞ্জের মুখে সৌদি আরব। একের পর এক ড্রোন ও যুদ্ধবিমান হারিয়ে আকাশপথে বড় ধাক্কা খেয়েছে রিয়াদ।
আমরা বিরোধী দলে বসার পরে এ পর্যন্ত সরকারকে বিভিন্ন সময়ে, বিভিন্ন সংকট মোকাবিলায় অন্তত ৩৮টি প্রস্তাবনা দিয়েছি। সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্যই ওই প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে সরকারের একটি যুগান্তকারী সামাজিক সুরক্ষা পরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, দেশের প্রতিটি খাতে সহায়তা দেওয়ার জন্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর