তাইওয়ানে ভূমিধস ও বন্যায় চার জনের মৃত্যু

তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ভূমিধস ও বন্যায় চারজনের মৃত্যু হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ছয় হাজার মানুষকে। জুলাইয়ের শেষ দিকে নিম্নচাপ ও দক্ষিণপশ্চিম দিক থেকে বয়ে যাওয়া প্রবল বায়ুপ্রবাহের প্রভাবে তাইওয়ানে প্রবল বৃষ্টি শুরু হয়। এতে দক্ষিণাঞ্চলে বন্যা দেখা দেয় ও ব্যাপক ভূমিধস হয়। 

এতে চারজনের মৃত্যুর পাশাপাশি তিনজন নিখোঁজ ও ৭৭ জন আহত হন। দ্বীপটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী, গত সাত দিনে দক্ষিণের পার্বত্য অঞ্চলে ২ দশমিক ৬ মিটারেরও  বেশি বৃষ্টি হয়। অথচ দ্বীপটিতে পুরো বছরজুড়ে গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ২ দশমিক ১ মিটার। 

আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার বৃষ্টি কমতে পারে। তবে দক্ষিণের পার্বত্য অঞ্চলগুলোর জন্য ভূমিধস ও বন্যার সতর্কতা বজায় থাকবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, দ্বীপটিতে এক বছরেরও বেশি সময়জুড়ে যে বৃষ্টিপাত হয় তা রেকর্ড করা হয়েছে গত এক সপ্তাহে। এতে বিপর্যয় দেখা দিয়েছে। 

দ্বীপটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী, গত সাত দিনে দক্ষিণের পার্বত্য অঞ্চলে ১০২ দশমিক ৩ ইঞ্চি) বেশি বৃষ্টি হয়। অথচ দ্বীপটিতে পুরো বছরজুড়ে গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ২ দশমিক ১ মিটার।

তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জং তাই সোমবার দক্ষিণাঞ্চলীয় শহর তাইনান পরিদর্শন করেছেন। এই শহরটি টাইফুন দানাস ও সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। চো বলেন, আমরা খুব কম এ ধরনের মারাত্মক ঝড়ের মুখোমুখি হয়েছি। টাইফুন দানাস আঘাত হেনেছে একমাস হয়ে গেছে আর তারপর থেকে টানা বৃষ্টি হচ্ছে।