আফগানিস্তানে না খেয়ে আছে এক-তৃতীয়াংশ মানুষ

আফগানিস্তানে প্রতি তিনজনে একজন মানুষ খাদ্যাভাবে ভুগছে বলে ধারণা করছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। ফলে সেখানে বড় ধরনের মানবাধিকার সংকট দেখা দেয়ার আশঙ্কা রয়েছে। 

সেইসাথে গত জুলাই মাসে দেশটিতে দুই লাখেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। 

ডব্লিউএফপির এক প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানের তিন কোটি ৮০ লাখ মানুষের মধ্যে এক কোটি ১৪ লাখ মানুষই খেয়ে না খেয়ে দিন পার করছে। অপুষ্টিতে ভুগছে ২০ লাখেরও বেশি শিশু। 

দেশটিতে আশ্রয়হীন মানুষের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৭০ হাজারেরও বেশিতে, যার প্রায় ৮০ শতাংশই নারী ও শিশু। 

আরও পড়ুন: 'বিজয়' উদযাপন করছে তালেবান

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বলছে, আগামী চার মাসে সেখান থেকে আরও অন্তত পাঁচ লাখ মানুষ আশ্রয়হীন হয়ে পড়বেন। 

ডব্লিউএফপির নির্বাহী পরিচালক আল জাজিরাকে জানিয়েছেন, সেপ্টেম্বর মাস থেকে আফগানিস্তানে খাদ্য সহায়তা দেয়া শুরু করবে সংস্থাটি। তবে এ কাজে কোন অতিরিক্ত সহায়তা পাচ্ছে না তারা। 

করোনা ভাইরাস মহামারির আগে আফগানিস্তানের প্রায় ৫৫ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করত। এখন ধারণা করা হচ্ছে, শীঘ্রই এ হার গিয়ে দাঁড়াবে ৭২ শতাংশে। 


একাত্তর/এসজে