কিছুক্ষণের মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতার জরুরি ভাষণ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আগামী কয়েক মিনিটের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আল-আলম।

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরাইলে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর তার এই ভাষণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, এই ভাষণে খামেনি বর্তমান সামরিক অভিযানের পরবর্তী ধাপ এবং আঞ্চলিক উত্তেজনার বিষয়ে ইরানের অবস্থান পরিষ্কার করবেন। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পাল্টা হামলার হুমকির মুখে তার এই বক্তব্য সংঘাতের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করতে পারে।