ছয় মাস ধরে ইরানে হামলার ছক, আগে থেকেই চূড়ান্ত দিনক্ষণ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম

কূটনৈতিক আলোচনার টেবিল থেকে যুদ্ধের ময়দান, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বদলে গেছে মধ্যপ্রাচ্যের দৃশ্যপট। শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজিরবিহীন যৌথ বিমান হামলায় কেঁপে উঠেছে ইরান। যখন জেনেভায় পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চলছিলো, ঠিক তখনই এই অতর্কিত আক্রমণ পুরো অঞ্চলকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিয়েছে।

যুদ্ধের সবচেয়ে করুণ দৃশ্যটি ফুটে উঠেছে দক্ষিণ ইরানের একটি বালিকা বিদ্যালয়ে। ইরানি সংবাদ সংস্থা ‘ইরনা’ জানিয়েছে, মার্কিন-ইসরাইলি হামলায় একটি স্কুলের ৫১ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। শিশুদের কলকাকলিতে মুখর থাকার কথা ছিল যে আঙিনা, সেখানে এখন শুধুই ধ্বংসস্তূপ আর স্বজনদের আর্তনাদ। এই অবুঝ শিশুদের মৃত্যু যুদ্ধের ভয়াবহতা ও নিষ্ঠুরতাকে আরও একবার বিশ্ববাসীর সামনে উন্মোচিত করল।


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস এবং পরমাণু অস্ত্রের হুমকি নির্মূল করাই এই বিশাল অভিযানের লক্ষ্য। ইসরাইলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, এই হামলার পরিকল্পনা করা হয়েছে মাসের পর মাস ধরে। এমনকি হামলার দিনক্ষণ আগে থেকেই ঠিক করা ছিলো।

ইরানকে চমকে দিতেই ভোরের আলো ফোটার পর এই অতর্কিত হামলা চালানো হয়। মার্কিন প্রশাসন গত জানুয়ারি থেকে এই অঞ্চলে রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ও ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড’-সহ বিশাল নৌবহর ও ১০ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করে তেহরানের ওপর চাপ সৃষ্টি করে আসছিল।


আক্রমণের প্রতিক্রিয়ায় ইরানও হাত গুটিয়ে বসে থাকেনি। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরাইল অভিমুখে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পাশাপাশি কুয়েত, কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় তার ধ্বংসাবশেষ পড়ে এক এশীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

ট্রাম্প প্রশাসন বারবার ইরানের পরমাণু চুক্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিল। হামলার কিছুক্ষণ আগেও ট্রাম্প বলেন, ইরান যেভাবে আলোচনা করছে তাতে আমি মোটেই খুশি নই। কূটনৈতিক পথে সমাধান না আসায় শেষ পর্যন্ত সামরিক শক্তি প্রয়োগের পথ বেছে নিল ওয়াশিংটন ও তেল আবিব। ইসরাইলের বিভিন্ন সূত্র বলছে, এই অভিযানের প্রাথমিক পর্যায় অন্তত চার দিন স্থায়ী হতে পারে।

 
মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ এখন এক চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে প্রিয়জন হারানোর শোক, সব মিলিয়ে এক মানবিক সংকটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বিশ্ব। এই রক্তক্ষয়ী সংঘাতের শেষ কোথায়, এখন সেটাই বড় প্রশ্ন।

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর