যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ নেই, ইরান নিজেকে রক্ষা করতে সক্ষম: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে ইরানের কোনো ধরনের সরাসরি যোগাযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

আরাকচি বলেন, যদি মার্কিনীরা আমাদের সাথে কথা বলতে চায়, তবে তারা ভালো করেই জানে আমার সাথে কীভাবে যোগাযোগ করতে হয়।

তিনি আরও উল্লেখ করেন যে, ইরান উত্তেজনা প্রশমনে প্রস্তুত, তবে তার আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা অবশ্যই বন্ধ হতে হবে।

ইরানের ওপর সাম্প্রতিক হামলাগুলোকে ‘বিনা উসকানিতে’ এবং ‘অবৈধ’ হিসেবে বর্ণনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাইরের কোনো সাহায্য ছাড়াই ইরান নিজেকে রক্ষা করতে সক্ষম। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের সাম্প্রতিক হামলার পর তার এই মন্তব্য বৈশ্বিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে।