বর্ণবাদবিরোধী সম্মেলনে জায়নবাদ নিশ্চিহ্নে ইরানের অঙ্গীকার

জাতিসংঘের বর্ণবাদবিরোধী সম্মেলনে জায়নবাদ বা সিয়োনবাদকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেছে পশ্চিম এশিয়ার দেশ ইরান। তারা জায়নবাদকে নিমূল করাতে তৎপর রয়েছেন বলে জানিয়েছেন ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান। 

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে। 

এর বুধবার (২২ সেপ্টেম্বর) দক্ষিণ-আফ্রিকার ডারবানে 'ডারবান চতুর্থ' নামে পরিচিত এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরান ধরনের বর্ণবাদের বিরোধিতা করে। দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর জায়নবাদসহ সবধরনের বর্ণবাদী বৈষম্যকে চিরতরে নির্মূল করতে আমরা নিবেদিত এবং এই ঘোষণা করতে গর্ববোধ করছি।

আরও পড়ুন: দক্ষ চালকদের পেনশন দেবে উবার

তিনি আরও বলেন, শিশু হত্যা, দখলদারিত্ব, অবৈধ বসতি স্থাপনের ঘটনার পাশাপাশি জায়নবাদ আল-আকসা মসজিদ পর্যন্ত বিস্তৃত।

এদিকে জাতিসংঘের বর্ণবাদবিরোধী সম্মেলনের বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষের অভিযোগ এনেছে একাধিক দেশ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ বিশ্বের ৩৩টি দেশ এ সম্মেলনের বিবৃতির খসড়া নিয়ে আপত্তি তুলেছে এবং দেশগুলো সম্মেলন বয়কট করেছে। 


একাত্তর/আরবিএস