দক্ষ চালকদের পেনশন দেবে উবার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪৭ পিএম

যুক্তরাজ্যে দক্ষ চালকদের পেনশন প্রদান শুরু করতে যাচ্ছে মোবাইল অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং নেটওয়ার্ক উবার। দেশটিতে উবার চালকদের জন্য পেনশন সুবিধা অনুমোদনের কথা জানানোর কয়েক মাস পর এটি চালু হতে যাচ্ছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এ খবর জানা গেছে বার্তাসংস্থা রয়টার্স এর এক অনুমোদনে।

গত মার্চ মাসে সুপ্রিম কোর্টের একটি রায়ের পর ব্রিটেনের প্রায় ৭০ হাজার তালিকাভূক্ত চালকের নাম পুনর্বিন্যাস্ত করে উবার। সেসময় চালকদের জন্য ন্যূনতম মজুরি, ছুটিতে বেতন এবং পেনশন দেওয়ার কথাও ঘোষণা করে প্রতিষ্ঠানটি। ফলশ্রুতিতে উবার চালকরা প্রতি ঘণ্টায় ৮ দশমিক ৭২ পাউন্ড ন্যূনতম মজুরিও পেতে যাচ্ছে ।

শুক্রবার উবার কর্তৃপক্ষ জানিয়েছে, পেনশন পরিকল্পনার অংশ হিসেবে তারা সংস্থার চালকদের আয়ে ৩ শতাংশ অবদান রাখবে। অন্যদিকে নিজের উপার্জিত অর্থের একটি অংশ পেনশন পরিকল্পনায় জমা রাখতে পারবেন চালকরাও। তবে সেটি হতে হবে কমপক্ষে ৫ শতাংশ।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে বন্দুকহামলা, নিহত দুই

এর আগে গত মার্চে উবারের ঘোষিত নতুন সুবিধার আওতায় ন্যূনতম মজুরি, ছুটির সময় সব চালককে তার আয়ের ১২ দশমিক শূন্য ৭ শতাংশ দেওয়া এবং দীর্ঘমেয়াদে চালক হিসেবে কাজ করার সঙ্গে সঙ্গে উবারের পেনশন পরিকল্পনায় স্বয়ংক্রিয়ভাবে নাম তালিকাভুক্ত হবে বলে জানানো হয়েছিল।

এছাড়া অসুস্থতা, আঘাত কিংবা মাতৃত্ব বা পিতৃত্বকালীন সময়ে বিনামূল্যে বীমা চালিয়ে যাবে, যা ২০১৮ সাল থেকে সব চালকের জন্য চালু রয়েছে। এছাড়া সব চালক কখন ও কোথায় গাড়ি চালাবেন, তা বেছে নেওয়ার স্বাধীনতাও চালকদের থাকবে।

একইসঙ্গে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, অ্যাপে লগইন করা থেকে শুরু করে লগআউট না করা পর্যন্ত সকল উবার চালককে শ্রমিক হিসেবে বিবেচনা করতে হবে। কারণ উবার চালকরা সাধারণত অ্যাপটিতে রাইড বুক করার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেন এবং এই সময়টিতে তারা বেতন পান না।


একাত্তর/এসএ

মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর