একটি সন্তানের পরিচয় গোপন রেখেছেন মাস্ক!

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক এবং তার প্রাক্তন সঙ্গী গ্রিমসের দুটি নয়, তিনটি সন্তান রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম- ইন্ডিপেনডেন্ট। তবে, এই তৃতীয় সন্তানের পরিচয় অত্যন্ত সতর্কতার সঙ্গে গোপন রাখা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত তথ্যও মিলেছে কম।

১২ সেপ্টেম্বর প্রকাশিত হতে যাচ্ছে ইলন মাস্কের আত্মজীবনীমূলক একটি বই। সেই বইটির পর্যালোচনা করে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে মাস্ক এবং গ্রিমস তৃতীয় সন্তান নিয়েছিলেন। তাদের টেকনো মেকানিকাস নামে একটি ছেলে রয়েছে। এই ছেলে সম্পর্কে বা সে কখন জন্মগ্রহণ করেছিলেন তা গোপন রাখা হয়েছে।

এই নিয়ে তিন জন নারীর সঙ্গে মাস্কের দশটি সন্তানের কথা জানা গেলো। এর মধ্যে ৩৫ বছরের কানাডিয়ান সঙ্গীত তারকা গ্রিমসের সঙ্গে ইলন মাস্ক ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন। গ্রিমসের আসল নাম ক্লেয়ার বাউচার। তাদের সম্পর্কেই এসেছে তিনটি সন্তান।

মাস্কের সঙ্গে সম্পর্ককে ‘তরল’ হিসাবে উল্লেখ করেছেন গ্রিমস। এই দম্পতির প্রথম সন্তানের নাম এক্স, যে ২০২০ সালে জন্মগ্রহণ করে। তাদের মেয়ের নাম এক্সা ডার্ক সাইডরিয়েল মাস্ক বা ওয়াই। ২০২১ সালের ডিসেম্বরে সারোগেটের মাধ্যমে এই কন্যা সন্তান জন্মগ্রহণ করেন।

mask1

এছাড়া শিভন জিলিসের সাথে ইলনের যমজ সন্তান রয়েছে। আর, প্রাক্তন স্ত্রী কানাডিয়ান লেখক জাস্টিন উইলসনের সাথে ছয়টি সন্তানের পিতাও ইলন মাস্ক। ২০০২ সালে প্রথম ছেলে নেভাদা আলেকজান্ডারের জন্ম হলেও দশ সপ্তাহ পরে মারা যায়। যা ছিলো ইলন মাস্কের জন্য একটি কঠিন সময়।

এরিমধ্যে ইলন মাস্কের আত্মজীবনীমূলক বইটি ১২ সেপ্টেম্বর প্রকাশের আগেই বহুল বিক্রীত হবার তালিকায় উঠে গেছে। প্রি-অর্ডারের ভিত্তিতে বইটি এখন অ্যামাজনে সেরার তালিকায়। বইটি লিখেছেন সাংবাদিক ওয়াল্টার আইজ্যাকসন, যাকে গত দু’বছরে টুইটার মালিকের কাছে অবাধ যাতায়াতের সুযোগ দেয়া হয়।