বাংলাদেশকে ফাইজারের আরো ৩৫ লাখ টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। আশা করা হচ্ছে এসব টিকা ১২ বছর ও তদূর্ধ্বদের টিকাদান কার্যক্রম সম্প্রসারণে গতি আনবে।
বুধবার (২৭ অক্টোবর) মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন) ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ফাইজার-বায়োটেক টিকার অনুমোদন দিয়েছে।
মানিকগঞ্জে পরীক্ষামূলক ব্যবহারের পর, যুক্তরাষ্ট্রের অনুদান দেওয়া টিকাগুলো বাংলাদেশ সরকারকে ১২-১৭ বছর বয়সী বাংলাদেশিদের টিকাদানে সক্ষম করবে।
আরও পড়ুন: বছরের বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ২৩ হাজার মানুষ
আমেরিকার রাষ্ট্রদূত মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ৩৫ লাখ ডোজ টিকা অনুদান দিতে পেরে আনন্দিত। তিনি জানান, এখন পর্যন্ত আমেরিকা বাংলাদেশকে মোট ১ কোটি ৫০ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে।
একাত্তর/আরএ