বছরের বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ২৩ হাজার মানুষ

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ০৭:৪৬ পিএম

চলতি বছরের বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৫৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ১০১ জন। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ১৮৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৫১ জন ঢাকার এবং ৩৩ জন ঢাকার বাইরের বাসিন্দা।

বুধবার (২৭ অক্টোবর) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮৯ জনের। এরমধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন এবং আগস্টে ২০ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার পাশাপাশি অন্যান্য জেলাতেও ডেঙ্গুর বিস্তার হচ্ছে।

দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৮৬৪ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৭১১ জন। অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৫৩ জন।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন আর জুলাইয়ে আগের সব রেকর্ড ভেঙে শনাক্ত হয় ২ হাজার ২৮৬ জন। এরপর আগস্টের মাত্র ১০ দিনেই ডেঙ্গু জুলাইয়ের রেকর্ড ভাঙে। পুরো মাসে আক্রান্ত হন সাত হাজার ৬৯৮ জন। এরপর আগস্টের রেকর্ড ছাড়ায় সেপ্টেম্বর। এমাসে বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৭ হাজার ৮৪১ জন।

আরও পড়ুন: করোনা ভাইরাস: একদিনে বাড়লো মৃত্যু ও নতুন রোগীর সংখ্যা

২০১৯ সালে দেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন। পরের বছর ২০২০ সালে তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল। এবার আবারো রোগী সংখ্যা ব্যাপকহারে বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা মহামারি করোনার মধ্যেই এমনভাবে ডেঙ্গুর বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।


একাত্তর/আরএ

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এতে করে বিসিবি নির্বাচনে আর বাধা নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারে আত্মপক্ষ সমর্থনের দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে দ্বিমুখী বক্তব্য দিয়েছেন মূল অভিযুক্ত সোহেল রানা। তিনি প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে দোষ স্বীকার করে ক্ষমা চান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর