মাস্তানদের আগে ধরার নির্দেশ সিইসি’র

এলাকায় যারা মাস্তানি করে, বিশৃঙ্খলা করতে পারে, তাদের আগাম গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

বুধবার (২৪ নভেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন ‘অংশগ্রহণমূলক ও সফল হয়েছে’ দাবি করে সিইসি বলেন, নির্বাচনের সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এমন সন্দেহভাজনদের গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছে এবং অনেককে গ্রেপ্তারের তৎপরতা চলছে। 

আগামী নির্বাচনগুলোতে সহিংসতা রোধে আপ্রাণ চেষ্টা করা হবে আশ্বাস দিয়ে সিইসি বলেন, আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে।  দু’চারজন এমপি-মন্ত্রীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। তাদের চিঠি দিয়ে এলাকা ছাড়াতে বলা হয়েছে। প্রয়োজনে মামলাও করা হবে।

আরও পড়ুন: রিসোর্ট ছাড়াও বিভিন্ন স্থানে ধর্ষণ করে মামুনুল: আদালতে ঝর্ণা

প্রথম দুই ধাপের ভোটে সহিংসতা  নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে উল্লেখ করে সিইসি বলেন, আগামী নির্বাচনে সহিংসতা রোধ করতে আপ্রাণ চেষ্টা করবো। চেষ্টা করবো এগুলো নিয়ন্ত্রণ করতে। 


একাত্তর/এসি