রিসোর্ট ছাড়াও বিভিন্ন স্থানে ধর্ষণ করে মামুনুল: আদালতে ঝর্ণা

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ০৫:৪২ পিএম

ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার বাদি জান্নাত আরা ঝর্ণা। আদালতকে ঝর্ণা জানিয়েছেন, বিয়ের প্রলোভেন রয়েস রিসোর্ট ছাড়া বিভিন্ন জায়গায় নিয়ে তাকে বহুবার ধর্ষণ করে সাবেক হেফাজত নেতা মামুনুল হক।

বুধবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টা থেকে দুইটা পর্যন্ত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হাসান শ্যলের আদালতে ধর্ষণের ঘটনার বর্ণনাসহ সাক্ষ্য দেন ঝর্ণা। এসময় আদালতে উপস্থিত ছিলেন মামুনুল হক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিবুদ্দিন জানান, ঝর্ণার স্বামীর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মামুনুল। সেই সুবাদে মামুনুলের সঙ্গে ঝর্ণা পরিচয় হয়েছিল। পরে স্বামীর সঙ্গে বিয়ে বিচ্ছেদ হলে মামুনুল তাকে ঢাকায় বাসা রেখে বিভিন্ন জায়গায় নিয়ে শারীরিক সম্পর্কে জড়াতেন।

রকিবুদ্দিন আরও জানান, বিয়ের প্রলোভনে রয়েল রিসোর্ট ছাড়াও আরও বিভিন্ন স্থানে নিয়ে মামুনুল তাকে ধর্ষণ করেছেন এবিষয়ে আদালতকে জানিয়েছেন ঝর্ণা। ঝর্ণার জবানবন্দি (সাক্ষ্য) শেষে আসামি পক্ষের আইনজীবী তাকে জেরা করেছেন। 

এদিকে মামুনুল হকের আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ জানান, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশে আগমন নিয়ে কথা বলায় মামুনুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলকভাবে এ মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: দক্ষিণ সিটির ময়লার গাড়ি প্রাণ নিলো নটরডেম ছাত্রের

এর আগে সকাল ৯টার দিকে কাশিমপুর কারাগার থেকে কঠোর নিরাপত্তায় মামুনুলকে আদালতে আনা হয়। এসময় তার অনুসারীরা আদালত চত্বরে অবস্থান নেয়। মামুনুলকে আদালত তোলার সময় অনুসারীরা পিছু পিছু ছুটতে থাকে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।


একাত্তর/এসি

একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর