নতুন বছরে বাড়ছে না ক্লাসের সংখ্যা: দীপু মনি

নতুন শিক্ষাবর্ষে ক্লাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে এইচএসসি পরীক্ষা চলাকালে রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, প্রথমে যখন অবস্থা খুব ভালো ছিল তখন ওমিক্রনের কেথা শোনা যায়নি। এজন্য নতুন বছরের ক্লাস বাড়ানোর পরিকল্পনা নিয়েছলাম। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বছরে ক্লাস বাড়ানোর পরিকল্পনা স্থগিত করা হয়েছে। এছাড়া করোনা সংক্রমণ বেড়ে গেলে আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: দেড় বছর পর চালু ‘বেনাপোল এক্সপ্রেস’

তিনি আরও বলেন, পরীক্ষার পরেই বাকি থাকা আট লাখ এইচএসসি শিক্ষার্থী টিকা পাবে। ২য় ডোজও পরীক্ষা শেষে দেওয়া হবে।

প্রশ্নফাঁস হবার সুযোগ নেই বলে গুজবের বিষয়ে কান না দেওয়ার আহবান জানান তিনি। এছাড়া গুজবের সাথে সম্পৃক্ততা থাকলে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

এসময় ২৩ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা ও নির্বাচন একসাথে পড়ায় নির্বাচন কমিশন তারিখ পিছিয়েছে বলে শিক্ষা পরিবারের পক্ষ থেকে কমিশনকে ধন্যবাদ জানান দীপু মনি।

শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের চেয়ারম্যান সৈয়দ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ প্রমুখ।


একাত্তর/টিএ