সবাইকে নতুন বই দিতে না পেরে উপদেষ্টার দুঃখ প্রকাশ

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০১:১৬ পিএম

বছরের শুরুতেই সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। এ জন্য নানা প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্রকে দায়ী করেছেন তিনি। 

বুধবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে (আমাই) ইএফটি কার্যক্রম এবং এনসিটিবির ওয়েবসাইটে ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষা উপদেষ্টা।

এর আগে একই অনুষ্ঠানে এনসিটিবির চেয়ারম্যান জানান, ৫ জানুয়ারির মধ্যে প্রাথমিকের বাকি সব বই শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে। মাধ্যমিকের আটটি বই পৌঁছানো যাবে ১০ তারিখের মধ্যে৷ ২০ তারিখের মধ্যে সব বই পেয়ে যাবেন শিক্ষার্থীরা৷ 

এনসিটিবি বলছে, ৪১ কোটির মধ্যে ছয় কোটি বই এরমধ্যেই পৌঁছে গেছে স্কুলে৷আরও চার কোটি যাবে আজকের মধ্যে৷ 

এনসিটিবি চেয়ারম্যান জানান, এবার বই ছাপানোর আগে আড়াই মাসের মধ্যে পরিমার্জন করতে হয়েছে ৪৪১টি বই৷ অতিরিক্ত বই ছাপাতে হয়েছে ছয় কোটি ৭৯ লাখ৷ বাড়ানো হয়েছে বইয়ের উজ্জ্বলতা এবং মান৷ 

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব জানিয়েছেন, সব বই পৌঁছাতে ৩০ জানুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে। 

আরবিএস
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ,...
২০২৭ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত ও সংশোধিত নতুন পাঠ্যবই ডিসেম্বরের মধ্যেই দেশের সকল স্কুলে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদটিকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে অসত্য ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর