বেগম রোকেয়া দিবসে প্রধানমন্ত্রী

'নারী ভোগের বস্তু নয়, সহযোদ্ধা- এই চেতনা নিয়ে কাজ করতে হবে'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু আইন করে নারী নির্যাতন বন্ধ এবং অধিকার আদায় করা যাবে না। নারীদের বিষয়ে মানুষের চিন্তা চেতনায় পার্থক্য আনতে হবে। নারীরা ভোগের বস্তু নয়, সহযোদ্ধা এই চেতনা নিয়ে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, মেয়েরা পড়ালেখা শিখে চাকরি করবে, অর্থ উপার্জন করবে এটা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। 

নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া। ১৮৮০ সালে আজকের দিনে জন্ম নেয়া এই মহীয়সী নারী, তিনি নিজে শিক্ষা গ্রহণ করেছিলে। প্রবন্ধ ও উপন্যাস লেখনীর মাধ্যমে নারী শিক্ষায় উদ্বুদ্ধ করেছিলেন সমাজের মানুষদের। 

বিমান চালানো বা বিচারক হওয়ার যে স্বপ্নের কথা তিনি বলেছেন, বাঙ্গালি নারীরা এখন তাঁর চেয়েও বেশি কিছু করছে। তবে শুরুর পথটা সহজ ছিলো, সেটাই জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আরও পড়ুন: নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে প্রায় আড়াই লাখ ব্রিটিশ বাংলাদেশি

তিনি আরও বলেন, পুরুষের তুলনায় কোনো অংশে আর পিছিয়ে নেই নারীরা, বরং আওয়ামী লীগ সরকারের উদ্যোগের ফলে অনেক জায়গায় এগিয়ে আছে। 

নিজের মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের চাকুরী দিলে বিশেষ প্রণোদনা দেয়া হয়, বাজেটে সেই ব্যবস্থা রাখা হয়েছে। কারণ প্রতিটি মানুষকে উন্নয়নের সড়কে নিয়ে যেতে চায় সরকার। 

শিক্ষা, সংস্কৃতিসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা পাঁচজন নারীকে এবছর বেগম রোকেয়া পদক দেয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে এ পুরস্কার তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

একাত্তর/এসজে