হাসপাতালে চিকিৎসকের ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পিএম

রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু ধূমপানই নয়, ওই চিকিৎসকের ব্যক্তিগত কক্ষটিও অত্যন্ত অপরিচ্ছন্ন ও নোংরা অবস্থায় পান তিনি। হাসপাতাল প্রাঙ্গণে এমন অসংবেদনশীল ও দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে সংশ্লিষ্ট চিকিৎসককে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।

শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতাল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। পরিদর্শনের সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, চিকিৎসাসেবা ব্যবস্থা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিসহ সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি সরজমিনে ঘুরে দেখেন।


পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে যান প্রধানমন্ত্রী। সে সময় ওই চিকিৎসককে নিজ কক্ষে বসে ধূমপান করতে দেখা যায়। শিশু হাসপাতালের মতো একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একজন দায়িত্বশীল চিকিৎসকের ধূমপান করা এবং কক্ষের নোংরা পরিবেশ দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

ঘটনার পরপরই প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনার পরপরই অভিযুক্ত চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দেন যে, হাসপাতালগুলোতে উপযুক্ত চিকিৎসাসেবা নিশ্চিতের পাশাপাশি স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা বাধ্যতামূলক। চিকিৎসকসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে পেশাগত মর্যাদা রক্ষা করে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার তাগিদ দেন তিনি।

একাত্তর/এআরএস
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর