'বঙ্গবন্ধুর বাংলায় সাম্প্রদায়িক অপশক্তির ঠাঁই নেই'

বঙ্গবন্ধুর বাংলায় সাম্প্রদায়িক অপশক্তির ঠাঁই নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় আমরা সবাই একসঙ্গে দেশের জন্য রক্ত ঝরিয়েছি। এখানে হিন্দু- বৌদ্ধ- খ্রিস্টান ও মুসলিম কোন পার্থক্য নেই। আমরা সবাই একসঙ্গে চলব, একসঙ্গে থাকব।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন যতদিন এ দেশে সূর্য উঠবে, ততদিন সম্প্রীতি থাকবে।

আরও পড়ুন: ঢাবির সব হলে একই নিয়ম চান শিক্ষার্থীরা

এদিকে, ঢাকায় নিযুক্ত ভারতের বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ধর্মনিরপেক্ষতা, সব ধর্মের মানুষের সমান অধিকার বাংলাদেশ এবং ভারতকে পৃথিবীর সব দেশ থেকে অনন্য করে তুলেছে।

সব ধর্মের মানুষ বাংলাদেশের লাল সবুজ পতাকা তলে ঐক্যবদ্ধ। ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি।


একাত্তর/টিএ