ঢাবির সব হলে একই নিয়ম চান শিক্ষার্থীরা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ০১:১৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হলে বিবাহিত ও অন্ত:সত্ত্বা শিক্ষার্থী না থাকতে পারার নিয়ম বাতিলের পর এবার ছাত্র-ছাত্রী নির্বিশেষে সব আবাসিক হলে এক নিয়ম চালুর দাবি তুলেছে শিক্ষার্থীরা।

লিঙ্গ বৈষম্যের অবসান ঘটাতে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় বিভিন্ন হলের এক দল ছাত্রী।

শামসুন নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ বলেন, বেগম রোকেয়া হলে থাকে ছাত্রীরা, তাদের জন্য এক নিয়ম। হাজী মুহম্মদ মুহসীন হলে থাকে ছাত্ররা, তাদের জন্য আরেক নিয়ম।

বিশ্ববিদ্যালয় একেক হলে কেন একেক নিয়ম থাকবে এ প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আমরা প্রতিটি আবাসিক হলে একই নিয়ম চাই। লিঙ্গভেদে কোনো ধরনের বৈষম্যমূলক নিয়ম করা যাবে না।

এসময় ছাত্র ও ছাত্রীদের মোট ১৮টি হলের নিয়মাবলি জরুরি ভিত্তিতে নতুন করে সংশোধন করে সব হলের জন্য শিক্ষার্থীবান্ধব ও যুগোপযোগী অভিন্ন নিয়ম প্রণয়নের জোর দাবি জানায় তারা।

আরও পড়ুন: ঢাবির হলে ‘বিবাহিত’ ছাত্রী না থাকার সিদ্ধান্ত বাতিল

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলের মধ্যে পাঁচটি ছাত্রী হলে ওঠার সময় ২৭টি ধারার একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হয়। তবে এসব নিয়ম শুধু পাঁচটি ছাত্রী হলে কার্যকর, বাকি ১৩টি ছাত্র হলে ওঠার সময় কোনো অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হয় না।

সম্প্রতি সম্প্রতি শামসুন নাহার হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে বিবাহিত দুই ছাত্রীর সিট নিয়ে জটিলতা সৃষ্টি হয়। এরপর সমালোচনার মুখে নিয়মটি বাতিল করে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি।

সংবাদ সম্মেলনে কবি সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রী এলমা চৌধুরী ‘হত্যার’ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে শামসুন নাহার হল সংসদের সাবেক জিএস আফসানা, সাবেক এজিএস ফাতিমা তাহসিন, সাবেক সাহিত্য সম্পাদক অরুণিমা তাহসিন, আবাসিক ছাত্রী অর্ণি আনজুম, কবি সুফিয়া কামাল হল সংসদের সাবেক জিএস মনিরা শারমিন, সাবেক সমাজসেবা সম্পাদক রিপা কুণ্ডু, সাবেক সংস্কৃতি সম্পাদক দ্যুতি অরণ্য চৌধুরী ও আবাসিক ছাত্রী উমামা ফাতেমা আনজুম এবং কবি সুফিয়া কামাল হল সংসদের সাবেক জিএস মনিরা শারমিন, সাবেক সমাজসেবা সম্পাদক রিপা কুণ্ডু, সাবেক সংস্কৃতি সম্পাদক দ্যুতি অরণ্য চৌধুরী ও আবাসিক ছাত্রী উমামা ফাতেমা উপস্থিত ছিলেন।


একাত্তর/টিএ

অর্থাভাবে অনার্স শেষ বর্ষে ভর্তি অনিশ্চয়তায় পড়া ঢাবির এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. তরিকুল ইসলাম তারিক। তার ব্যক্তিগত সহায়তায় শেষ পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে...
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন। 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বৃহস্পতিবার (১৩ মে) রাত সাড়ে ১০টা থেকে কয়েক হাজার শিক্ষার্থী অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে পরিত্যক্ত হলসংলগ্ন জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর