এমভি অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় মৃতদের পরিবারকে ৫০ লাখ ও গুরুতর আহতদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া রিটের শুনানি মঙ্গলবার।
সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ২৬ ডিসেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটে বিবাদী করা হয় নৌ পরিবহন মন্ত্রণালয় সচিব, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান এবং এমভি অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখকে।
রুল জারির পাশাপাশি ক্ষতিগ্রস্তদের অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ দিতেও রিটে আরজি জানানো হয়। দায়ের করা হয়। একইসঙ্গে রিটে ওই লঞ্চের অগ্নিকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনাও চাওয়া হয়।
সদরঘাট থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বরগুনার উদ্দেশে যাত্রা শুরু করে অভিযান-১০ লঞ্চ। ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চটিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
একাত্তর/ এনএ