২৫০ টাকা কেজিতে গরুর মাংস চেয়ে সরকারকে আইনি নোটিশ

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পিএম

দেশের সাধারণ মানুষের প্রাণিজ প্রোটিনের চাহিদা নিশ্চিত করা, খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং গরুর মাংসের খুচরা বাজারমূল্য প্রতি কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে জীবিত গরু ও প্যাকেটজাত হালাল মাংস আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই আইনি নোটিশটি পাঠান।

মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে নোটিশের প্রাপক করা হয়েছে।

নোটিশে বলা হয়, দেশের ১৮ কোটিরও বেশি জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ মুসলিম হলেও বর্তমানে বাজারে গরুর মাংসের কেজি ৭৮০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। অতিরিক্ত দামের কারণে দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোর পক্ষে মাংস কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে, যা পুষ্টিহীনতা বাড়াচ্ছে।

আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্বের ‘তুলনামূলক সুবিধা তত্ত্ব’ উল্লেখ করে নোটিশে বলা হয়, বাংলাদেশে পর্যাপ্ত চারণভূমি ও পশুখাদ্যের সঙ্কট থাকায় গবাদিপশু পালনে খামারিদের উৎপাদন খরচ অনেক বেশি। অন্যদিকে বিশ্বের উদ্বৃত্ত দেশগুলোতে প্রাকৃতিক চারণভূমি থাকায় কম খরচে মাংস উৎপাদিত হয়। সেখান থেকে উন্মুক্ত আমদানির সুযোগ দিলে বাংলাদেশে গরুর মাংসের দাম কমে অনায়াসেই কেজিপ্রতি ২৫০ টাকায় নামিয়ে আনা সম্ভব।

সংবিধানের ১৫(ক), ১৮(১) ও ৩২ অনুচ্ছেদের কথা স্মরণ করিয়ে দিয়ে নোটিশে যুক্তি দেওয়া হয়, মৌলিক খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। একটি ক্ষুদ্র খামারি বা পশুখাদ্য সিন্ডিকেটের সুবিধার্থে আমদানিতে বাধা দিয়ে জনগণের সাশ্রয়ী মূল্যে মাংস খাওয়ার অধিকার ক্ষুণ্ন করা সংবিধানের লঙ্ঘন।

আইনি নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে জীবিত গরু এবং সার্টিফায়েড হালাল মাংস আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও শুল্ক যৌক্তিকীকরণের মাধ্যমে প্রতি কেজি গরুর মাংসের দাম ২৫০ টাকায় নামিয়ে আনার কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলে জানানো হয়।

একাত্তর/এসি
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবেন না—সরকারের এই নীতিমালার ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে ২০২৬ সালের নতুন নীতিমালা অনুযায়ী একই...
বিয়ের সময় বকেয়া রাখা দেনমোহর পরবর্তীতে স্ত্রী দাবি করা মাত্রই তা তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে স্বামীকে নির্দেশ দিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্ট। ফলে দেনমোহর আদায়ের জন্য স্ত্রীকে আর বিয়েবিচ্ছেদ কিংবা...
আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীর জামিনে আপত্তি নেই বলে জানিয়েছেন মৃত দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।
নাশকতায় সম্পৃক্ততার সন্দেহ, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ড্রাইভিং লাইসেন্সে জন্মতারিখের ভিন্নতা এবং অসংলগ্ন তথ্য দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ভারতের পশ্চিমবঙ্গের নাগরিক রবিউল ইসলামকে আবারও...
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতজুড়ে চলা ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিবাদের আঁচ এবার গিয়ে পড়ল বলিউডের আঙিনাতেও। শনিবার মুম্বাইয়ের ঐতিহাসিক অগুস্ত ক্রান্তি...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকার মেয়াদ আরও বাড়ানো হয়েছে। ফলে আগামী ১২ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের নির্ধারিত একাধিক ফ্লাইট স্থগিত...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ ও রক্তক্ষয়ী হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হওয়ার পরদিনই নতুন করে চরম হুঁশিয়ারি জারি করলো ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি...
দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে দুই হাজার ১৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। একই সময়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর