আসছে রমজানে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রোববার (২৭ মার্চ) আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিটটি করেন। রিটে বলা হয়েছে, প্রচন্ড গরম আর যানজট ভোগান্তিতে এখন মানুষ। এই অবস্থায় সব প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা অবৈধ।
রিটে তিনি উল্লেখ করেছেন, রোজা রেখে ক্লাসে মনোযোগ দেয়া কঠিন। তিনি বলেন, চলতি সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।
গত ২৪ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রমজান মাসে ক্লাস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এ সময়ের মধ্যে নামাজ পড়ার জন্য ৩০ মিনিট বিরতি পাবেন শিক্ষকরা।
একাত্তর/ এনএ