রোজায় লোডশেডিং হবে ন্যূনতম: জ্বালানি মন্ত্রী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ পিএম

পবিত্র রমজান মাসে দেশবাসীকে স্বস্তিতে রাখতে লোডশেডিং যতটা সম্ভব কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার সচিবালয়ে দায়িত্ব গ্রহণের প্রথম দিনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সরকারের এই অবস্থানের কথা জানান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নবনিযুক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বৃহস্পতিবার থেকেই রমজান শুরু হতে যাচ্ছে উল্লেখ করে বিদ্যুৎমন্ত্রী বলেন, বিদ্যুৎ ছাড়া আধুনিক জীবনে কিছুই সম্ভব নয়। তাই আমাদের প্রথম লক্ষ্য হলো রমজান ও সেচ মৌসুম, এই দুটি বিষয়কে সঠিকভাবে ব্যবস্থাপনা করা। কারিগরি ত্রুটি ছাড়া অন্য কোনো কারণে যেন লোডশেডিং না হয়, সেই চেষ্টা আমরা করব। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবেও অভিহিত করেন তিনি।

মন্ত্রণালয় পরিচালনায় পেশাদারত্বের ওপর জোর দিয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী পরিষ্কার বার্তা দিয়েছেন,  ‘বাংলাদেশ ফার্স্ট’। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আমরা চাই না মন্ত্রণালয় দলীয় লোক দিয়ে পরিচালিত হোক। প্রশাসনের কাজ হবে শুধু দেশের জন্য কাজ করা। আমরা এমন একটি প্রশাসন চাই, যার চিন্তায় থাকবে শুধুই বাংলাদেশ।

বিদ্যুৎ খাতের পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে মন্ত্রণালয়কে গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার বিষয়ে ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশনের (বিপপা) শঙ্কা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী কঠোর অবস্থান ব্যক্ত করেন।

তিনি বলেন, বকেয়া পরিশোধের বিষয়ে সরকারকে কিছুটা সময় দিতে হবে। এই মুহূর্তে বকেয়ার অজুহাতে সরবরাহ বন্ধের কথা বলা নতুন সরকারকে ‘ব্ল্যাকমেইলিং’ করার শামিল হবে বলে তিনি মন্তব্য করেন।

মন্ত্রী জানান, বর্তমানে রমজান ও সেচ ব্যবস্থাকে নিরবচ্ছিন্ন রাখা সরকারের তাৎক্ষণিক লক্ষ্য। এরপর দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোবে মন্ত্রণালয়। বিদ্যুৎ খাতের স্থিতিশীলতা রক্ষায় তিনি সকল স্তরের কর্মকর্তাদের আন্তরিক সহায়তা কামনা করেন।

এআরএস
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
বাংলাদেশের বিদ্যুৎ খাত, অবকাঠামোগত পলিসি এবং কূটনৈতিক ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার একটি পরিকল্পিত অপচেষ্টা চলছে।
বিদ্যুৎ উৎপাদন বাড়াতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আগামী মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় গ্রিডে নতুন করে এক হাজার ৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এতে চলমান...
চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর (বিদ্যুৎ আমদানিসহ) মোট বকেয়া বিলের পরিমাণ ৫২ হাজার ৩০০ কোটি ৮৮ লাখ টাকা বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর