কলেরার মুখে খাওয়ার টিকা কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ২৬ জুন থেকে শুরু হওয়া এ কার্যক্রমে ২৩ লাখ মানুষকে মুখে খাওয়ার কলেরা টিকা দেবে সরকার।
মঙ্গলবার (১৪ জুন) সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। এছাড়া বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলমও।
স্বাস্থ্যমন্ত্রী জানান, অন্তঃসত্ত্বা ব্যতীত ১ বছরের বেশি সব বয়সের মানুষকে টিকা দেওয়া হবে। দুই ডোজের এই টিকা কর্মসূচির প্রথম ডোজ দেয়া হচ্ছে ২৬ তারিখ। এরপর পর্যায়ক্রমে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
আরও পড়ুন: সাড়ে তিন শতাংশ ছাড়ালো করোনা শনাক্তের হার
সূত্রমতে প্রথম ধাপে রাজধানীর যাত্রাবাড়ী, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর ও সবুজবাগে টিকা কার্যক্রম পরিচালনা করা হবে।
একাত্তর/আরএ