প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া উপহার হিসেবে রাজধানীর মোহাম্মদপুরস্থ গজনবী রোডস্থ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ফলমূল ও মিষ্টান্ন পাঠিয়েছেন।
শুক্রবার (১৪ মে) সকালে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু, উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এবং সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার ই আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এগুলো পৌঁছে দেন।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা এ সময় প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসবে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যগণ এ সময় যে কোনো মূল্যে স্বাধীন বাংলাদেশের মাটি থেকে ধর্মের নামে সন্ত্রাসী কার্যকলাপসহ রাষ্ট্রবিরোধী যে কোনো কর্মকাণ্ড প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা মুক্তিযোদ্ধাগণের উত্তরসূরি এবং ভবিষ্যৎ প্রজন্মকে এক্ষেত্রে নেতৃত্ব দেয়ার আহ্বান জানান।
একাত্তর/আরএ