স্বাস্থ্যমন্ত্রী চান গণপরিবহণ আরও কিছুদিন বন্ধই থাকুক

গণপরিবহণ আরও কিছুদিন বন্ধ থাকা উচিত বলেন মন্তব্য করেছেন জাহিদ মালেক স্বাস্থ্যমন্ত্রী। সংক্রমণ আরও কমিয়ে আনার লক্ষে এই পদক্ষেপ প্রযোজন বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী।

বাস মালিক-শ্রমিকরা গণপরিবহণ চালুর দাবি তুললেও মহামারী পরিস্থিতি বিবেচনায় আরও ‘কিছু দিন’ গণপরিবহণ বন্ধ রাখার পক্ষে সায় দেন স্বাস্থ্যমন্ত্রী। 

এদিকে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেড় মাস ধরে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচল।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন বাস, ট্রেন, লঞ্চ বন্ধ আছে। আমরা প্রস্তাব করব এটাকে বন্ধ রাখতে।

আরও পড়ুন: ঈদে গ্রামে বেড়াতে গিয়ে আর ফেরা হলো না কিশোরীর

সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ার পরিপ্রেক্ষিতে এক বছর পর গত ৬ এপ্রিল পুনরায় বিধি-নিষেধ আরোপ করে সরকার।

তখন থেকে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ। সেই বিধি-নিষেধের মেয়াদ ২৩ মে অবধি বাড়িয়েছে সরকার।

এরপরও দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধ থাকবে কি না- সাংবাদিকদের এ প্রশ্নে জাহিদ মালেক বলেন, এটা ২৩ মে’র পরেও কি না, সেই সিদ্ধান্ত আমরা এখনই নিতে পারছি না। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশ থাকবে আরও বেশ কিছু দিন সময় বন্ধ থাকার।

একাত্তর/এসি