ঈদে গ্রামের বাড়ি বেড়াতে গিয়েছিল কিশোরী তানজিলার (১২) পরিবার। সোমবার ভরদুপুরে ছোট ভাইকে নিয়ে পাশের মৃগী নদীতে গোসল করতে নেমে ভাই-বোন দুজনই ডুবে যায়। তবে ছোট ভাইকে জীবিত উদ্ধার করা গেলেও আর ফেরা হয়নি কিশোরীটির।
সোমবার (১৭ মে) দুপুরে শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট গ্রাম সংলগ্ন মৃগী নদীতে এ সলিল সমাধির ঘটনা ঘটে।
তানজিলা ওই গ্রামের ইনসান মিয়া মেয়ে।
আরও পড়ুন: অপহরণের ১০ ঘণ্টা পর মায়ের কোলে শিশু, আটক ২
শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, কিশোরীটির পরিবার ঈদে বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুরে কিশোরী তানজিলা ও ছোট ভাইশিশু জিহাদ পাশের মৃগী নদীতে গোসল করতে গিয়ে দুজনই পানিতে ডুবে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে শিশু জিহাদকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ থাকে তানজিলা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তিন ঘণ্টা চেষ্টার পর স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একাত্তর/এসি
