রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করায় লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে আজ অভিনন্দন জানিয়েছেন।
রাষ্ট্রপতি হামিদ লুলা দা সিলভাকে পাঠানো এক অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশ আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও জোরদার করতে আগ্রহী।
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দ্বিতীয় দফা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জাইর বোলসোনারোকে পরাজিত করেন।
আরও পড়ুন: ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী লুলা দা সিলভা
সোমবার (৩১ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৫০ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে নির্বাচনে জয়লাভ করেছেন সিলভা। আর বলসোনারো পেয়েছেন ৪৯ দশমিক ২ শতাংশ ভোট।
একাত্তর/আরএ