ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী লুলা দা সিলভা

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ০৯:২৩ পিএম

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চরম ডানপন্থী জাইর বলসোনারোকে পরাজিত করেছেন সাবেক প্রেসিডেন্ট লুলা দা সিলভা। 

সোমবার (৩১ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৫০ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে নির্বাচনে জয়লাভ করেছেন সিলভা। আর বলসোনারো পেয়েছেন ৪৯ দশমিক ২ শতাংশ ভোট। 

‘তারা আমাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছিল এবং আমি এখানে আছি,’ বিজয় ভাষণে বলেন লুলা।

বিজয় ভাষণে বলেছেন যে তিনি সব ব্রাজিলিয়ানেরর জন্য শাসন করবেন, কেবল যারা তাকে ভোট দিয়েছেন তাদের জন্য নয়।

তিনি বলেন, ‘এই দেশে শান্তি ও ঐক্য দরকার। জনগণ আর যুদ্ধ করতে চায় না।’

এই জয় লুলার জন্য একটি অত্যাশ্চর্য প্রত্যাবর্তন, কারণ তিনি ২০১৮ সালে কারাগারে থাকায় ওই বছরের রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে পারেননি। এর আগে ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা।

তবে জাইর বলসোনারো হেরে গেলেও তার ঘনিষ্ঠ আইনপ্রণেতারা কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, যার অর্থ লুলা আইনসভায় তার নীতির কঠোর বিরোধিতার মুখোমুখি হবেন।

আরও পড়ুন: গুজরাটে ঝুলন্ত সেতু ভেঙে নিহত বেড়ে ১২০

এদিকে লুলার জয়ে বিশ্বনেতারা তাকে অভিনন্দন জানানো শুরু করেছেন।  ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক পোস্টে বলেন, দুই নেতা দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক নতুন করে ঠিক করবেন।

এ ছাড়া নির্বাচনে ফল ঘোষণার পরপরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লুলাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচন অবাধ, মুক্ত ও গ্রহণযোগ্য হয়েছে। লুলাকে আরও অভিনন্দন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

একাত্তর/এসজে

ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আয়োজিত এক নতুন জরিপে বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ডানপন্থী সিনেটর ফ্ল্যাভিও বোলসোনারোর বিরুদ্ধে সামান্য...
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। 
যুক্তরাষ্ট্রের মিশিগানের গ্রামীণ আকাশে প্রশিক্ষণ চলার সময় মার্কিন বিমান বাহিনীর এক এফ-১৬ যুদ্ধবিমান হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে পাইলট সময়মতো বিমান থেকে বের হতে সক্ষম হওয়ায়...
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মিন্দানাওয়ের এক হাই স্কুলে ১৬ বছর বয়সী কিশোর বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে দুই শিক্ষার্থী নিহত এবং অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছে। সহপাঠীদের ওপর নারকীয় তাণ্ডব...
রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠকের সময় জঙ্গি সন্দেহে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর