স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, দেশপ্রেম ও দক্ষতায় ঘাটতি থাকায় পাঁচ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান।
সম্প্রতি তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। এরপর দুই দিনে মোট পাঁচজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পাঠানো হয়।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ কর্মকর্তাদের মধ্যে যাদের চাকরির বয়স ২৫ বছর হয়ে যায়, তাদের যদি দক্ষতায় ঘাটতি পড়ে যায়, দেশপ্রেমে ঘাটতি পড়ে যায়, তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।
তিনি আরো বলেন, দক্ষতায় ও দেশেপ্রমে ঘাটতি ছিল বলেই বিভাগ থেকে তাদের (পাঁচ পুলিশ কর্মকর্তা) বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে।
আরও পড়ুন: জানুয়ারি পর্যন্ত চিনির কোনো ঘাটতি হবে না: বাণিজ্যমন্ত্রী
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার যদি মনে করে তাকে দিয়ে কাজ হচ্ছে না, তাহলে খামাখা একটি পদ দখল করে রাখবেন কেনো? আরেকজন সেই পদে গিয়ে আরো বেশি সেবা দিতে পারেন, সেজন্য এই কাজটি করা হয়েছে।
একাত্তর/আরএ