ধর্মীয় উৎসবে নিরাপত্তা চাওয়ার পরিস্থিতি দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০১:১০ এএম

স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনো ধর্মীয় জনগোষ্ঠীকে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার মানসিকতা পরিহার করা উচিত; নাগরিক হিসেবে প্রত্যেকেই তাঁর নিজস্ব বিবেক ও বিবেচনা অনুযায়ী মতামত প্রকাশ ও সিদ্ধান্তের অধিকারী।

শুক্রবার রাতে রাজধানীর বনানী মাঠে আয়োজিত দৃষ্টিনন্দন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

ভাষণে তিনি তথাকথিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ শব্দটির পরিবর্তে ‘ধর্মীয় সম্প্রীতি’ শব্দটি ব্যবহারের ওপর জোর দিয়ে বলেন, আমরা কেউ এখানে সম্প্রদায় বা সংখ্যালঘু হতে আসিনি। দেশের আইন-সংবিধান কাউকে সম্প্রদায় হিসেবে আলাদা করে না। আমাদের একমাত্র বড় পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক এবং দেশের আইনের চোখে আমরা সবাই সমান অধিকারের অধিকারী।

পূজায় বাড়তি নিরাপত্তার কথা উল্লেখ করা প্রসঙ্গে মন্ত্রী গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্গোৎসব এলে প্রায়ই ‘নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা’ কিংবা ‘নিরাপদে উৎসব পালনের’ কথা বলা হয়, যা শুনতে সত্যি খারাপ লাগে। সংবিধান দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ ধর্ম স্বাধীন ও অসংকোচে পালন করার পূর্ণ অধিকার দিয়েছে। সেখানে নিজ দেশে নিজ উৎসব পালনে বাড়তি নিরাপত্তার কথা কেন উঠবে, তা রাষ্ট্র হিসেবে অনুতাপের বিষয়।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, এ বছর সারা দেশে রেকর্ডসংখ্যক মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে সর্বোচ্চ বরাদ্দ এবং দীর্ঘ ছুটি, যাতে হিন্দু ধর্মাবলম্বীরা স্বাচ্ছন্দ্যে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পারেন।

রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে বিভিন্ন সময়ে নির্দিষ্ট কিছু ধর্মীয় জনগোষ্ঠীকে রাজনৈতিক স্বার্থে বা ভোট ব্যাংক হিসেবে ব্যবহারের অপচেষ্টা করা হয়েছে। তবে কোন রাজনৈতিক দর্শনে তাঁদের নাগরিক ও সাংবিধানিক অধিকার সবচেয়ে বেশি সুরক্ষিত থাকবে, তা দেশের জনগণ নিজেদের বিবেকের প্রয়োগ ঘটিয়ে নিজেরাই ঠিক করবেন। তিনি প্রতিটি ধর্মের মানুষের বিশ্বাস, ঐতিহ্য ও আচার-অনুষ্ঠানের প্রতি পরস্পরকে শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করার অনুরোধ জানান।

বনানী মণ্ডপের দেশীয় সংস্কৃতি, উপকরণ ও ঐতিহ্যবাহী নকশার সমন্বয়ে করা নান্দনিক সাজসজ্জার ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী।

পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এবং যুক্তরাজ্য, কানাডা, নরওয়ে, সুইজারল্যান্ড ও নেপালের কূটনৈতিক প্রতিনিধিরা।

একাত্তর/এআরএস
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
ঢাকের বাদ্য, শঙ্খের ধ্বনি, কাঁসর-ঘণ্টার শব্দ আর ভক্তদের উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণসহ সারাদেশের সবগুলো পূজামন্ডপ। এসবের মধ্য দিয়েই শুভ সূচনা হলো সনাতন...
ঢাকের কাঠি, শঙ্খধ্বনি, প্রদীপের আলো আর পূজাঅর্চনার মধ্য দিয়ে আজ শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর বিহিত পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়...
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)।
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ মার্চকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক হাতাহাতি, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর