ভূমি মামলার বাদি কিংবা বিবাদি যেকোনো নাগরিক তার ভূমি রাজস্ব ও দেওয়ানি মামলার অবস্থা সম্পর্কে যেন সহজে জানতে পারেন সেজন্য ভূমি মন্ত্রণালয় মামলা ব্যবস্থাপনা সিস্টেম বদলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।
মন্ত্রণালয় বলছে, '১৬১২২' নম্বরে ফোন করে নাগরিকরা তার ভূমি রাজস্ব ও দেওয়ানি মামলার অবস্থা সম্পর্কে জানতে পারবেন। সেজন্য মামলা ব্যবস্থাপনা সিস্টেম চালু করতে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়।
শনিবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।
আরও পড়ুন: তিন ঘণ্টা বিয়ার না খেলেও বেঁচে থাকবেন: ফিফা সভাপতি
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে নিরীক্ষণের ব্যবস্থা থাকায় মামলা ব্যবস্থাপনা সিস্টেমের সাহায্যে ভূমি সংক্রান্ত মামলাগুলোর সহজ, স্বচ্ছ ও সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে। এই সিস্টেমে আদালত, সংশ্লিষ্ট কৌঁসুলি, সংশ্লিষ্ট বাদী এবং বিবাদী-সবার প্রবেশাধিকার থাকবে।
ভূমি সংক্রান্ত মামলার জট কমাতে এবং মামলা কার্যক্রম দ্রুত শেষ করার সহায়ক হিসেবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নির্দেশে নির্মিত এই ডিজিটাল সিস্টেম খুব শিগগিরই চালু হবে।
একাত্তর/আরবিএস